বুধবার | ২৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে গণহত্যা দিবস পালিত Logo পলাশবাড়ীতে উপজেলা পরিষদে সংরক্ষিত  লক্ষাধিক টাকার  মুল্যবান  কাঠ চুরি Logo কচুয়ায় জমি বিরোধকে কেন্দ্র করে হয়রানি, হামলা ও ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন Logo কয়রায় অন্ডকোষ চেপে স্বামীকে হত্যা-স্ত্রী আটক Logo শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০০ কার্টন সিগারেট জব্দ Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া

করোনাকালে সরকারি নির্দেশনা অমান্য দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে ৭ জনকে জরিমানা

  • rahul raj
  • আপডেট সময় : ০৯:০৩:৪১ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০
  • ৮০২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:দামুড়হুদায় জেলা প্রশাসকের নিদের্শনা মোতাবেক ইজিবাইকে নির্ধারিত রঙ না করা, ড্রাইভিং লাইসেন্স ব্যতিত মোটরসাইকেল চালানো এবং হেলমেট ও মাস্ক পরিধান না করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহিউদ্দিন পৃথকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সড়ক পরিবহন ও অত্যাবশকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোট ৭ জনের নিকট ৫ হাজার ৪ শ টাকা জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কোভিড-১৯ সংক্রমণরোধে মাস্ক পরিধানের ওপর সরকারিভাবে বিশেষ নিদের্শনা জারি করা হয়েছে। তারই আলোকে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে দামুড়হুদা বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় কাগজপত্র না থাকায় সড়ক পরিবহণ আইন ২০১৮ এর ৬৬ ধারায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মোটরসাইকেল চালক নতুন বাস্তপুরের মনিরুল ইসলামকে ৪ শ টাকা, দামুড়হুদার আনারুল ইসলামকে ৫ শ টাকা, দক্ষিণ চাঁদপুরের মিনারুল ইসলামকে ৫ শ টাকা জরিমানা আদায় করেন।

অপর দিকে, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহিউদ্দিন গতকাল বেলা ৩টার দিকে দেউলী মোড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় কাগজপত্র না থাকায় সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬ ধারায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মোটরসাইকেল চালক সুবুলপুরের মাসুদ রানাকে এক হাজার টাকা, মুন্সিপুরের ফারুককে এক হাজার টাকা, বদনপুরের তাসরিবকে এক হাজার টাকা এবং অত্যাবশকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন-১৯৫৬ এর ৩ ধারায় দেউলী গ্রামের ব্যবসায়ী রবিউল হোসেনকে দেড় হাজার টাকা জরিমানা আদায় করেন। মাস্ক পরিধানের বিষয়ে অভিযান অব্যহত থাকবে বলেও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে গণহত্যা দিবস পালিত

করোনাকালে সরকারি নির্দেশনা অমান্য দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে ৭ জনকে জরিমানা

আপডেট সময় : ০৯:০৩:৪১ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০