বৃহস্পতিবার | ২৬ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে গণহত্যা দিবস পালিত Logo পলাশবাড়ীতে উপজেলা পরিষদে সংরক্ষিত  লক্ষাধিক টাকার  মুল্যবান  কাঠ চুরি Logo কচুয়ায় জমি বিরোধকে কেন্দ্র করে হয়রানি, হামলা ও ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন Logo কয়রায় অন্ডকোষ চেপে স্বামীকে হত্যা-স্ত্রী আটক Logo শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০০ কার্টন সিগারেট জব্দ Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া

কোটচাঁদপুরে পাওনা টাকা চাইতে গিয়ে প্রবাসীর স্ত্রীর লাশ মিলল বাগানে

  • rahul raj
  • আপডেট সময় : ০৯:০২:০২ পূর্বাহ্ণ, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২০
  • ৭৯৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাব্দারপুর ইউনিয়নের দুর্বাকুন্ডু গ্রামের একটি বাগান থেকে নুপুর আক্তার (৩৫) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে লাশ উদ্ধার করা হয়। নিহত নুপুর আক্তার ওই গ্রামের দুবাই প্রবাসী মোজাম্মেল হক ব্যাপারীর স্ত্রী। স্থানীয়রা জানায়, সকালে দুর্বাকুন্ডু গ্রামের গোরস্তানের পাশের একটি বাগানে নুপুর আক্তারের লাশ পড়ে থাকতে দেখে পুলিশ খবর দেয় এলাকাবাসী। পুলিশ, সিআইডি ও পিবিআই’র ক্রাইম সিন সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের চোঁখ উপড়ানো ও গলায় ফাঁস দেওয়ার চিহ্ন ছিল। নিহত’র মেয়ে শোভা খাতুন (১৯) জানান, তার মা সন্ধ্যার দিকে প্রতিবেশি মুসার বাড়িতে পাওয়ানা টাকা চাইতে যায়। এরপর আর ফিরে আসেনি। সকালে মায়ের লাশ খুঁজে পায়। মেয়ের ধারণা পাওয়ানা টাকা চাইতে গিয়ে তার মা খুনের শিকার হয়েছে। কোটচাঁদপুর থানার ওসি মাহবুবুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নুপুর আক্তার বৃহস্পতিবার রাত ৮ টার দিকে বাড়ি থেকে বের হয়। এরপর থেকেই সে নিখোঁজ ছিল। তাকে অন্য কোন স্থানে হত্যা করে লাশ টানতে টানতে ঘটনাস্থলে রেখে যায়। তবে কি কারণে এই হত্যাকান্ড তা তদন্ত করে দেখছে পুলিশ। ওই এলাকার চেয়ারম্যান নওশের আলী নাছির বলেন নৃশংস ভাবে মেয়েটিকে হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডে’র সাথে জড়িতদের শাস্তির দাবী জানান তিনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে গণহত্যা দিবস পালিত

কোটচাঁদপুরে পাওনা টাকা চাইতে গিয়ে প্রবাসীর স্ত্রীর লাশ মিলল বাগানে

আপডেট সময় : ০৯:০২:০২ পূর্বাহ্ণ, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২০