বৃহস্পতিবার | ২৬ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে গণহত্যা দিবস পালিত Logo পলাশবাড়ীতে উপজেলা পরিষদে সংরক্ষিত  লক্ষাধিক টাকার  মুল্যবান  কাঠ চুরি Logo কচুয়ায় জমি বিরোধকে কেন্দ্র করে হয়রানি, হামলা ও ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন Logo কয়রায় অন্ডকোষ চেপে স্বামীকে হত্যা-স্ত্রী আটক Logo শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০০ কার্টন সিগারেট জব্দ Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া

ঝিনাইদহে নুর ডেন্টালের মালিকের মৃত্যু, নতুন আক্রান্ত ২০,ইসলামী ফাউন্ডেশনের ৫০ তম মৃতদেহ দাফন

  • rahul raj
  • আপডেট সময় : ১১:০৯:৩৯ অপরাহ্ণ, রবিবার, ৩০ আগস্ট ২০২০
  • ৭৯৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ 

ঝিনাইদহে করোনায় আক্রান্ত হয়ে ডেন্টাল চিকিৎসক ডাঃ আব্দুল আলীম খান ঝান্টু’র (৬২) মৃত্যু হয়েছে। নুর ডেন্টালের মালিক আব্দুল আলীম ঝান্টু ঝিনাইদহ শহরের কেসি কলেজ পাড়ার মৃত আব্দুর রউফ খানের ছেলে। এছাড়া জেলা শহর ও বিভিন্ন গ্রামে নতুন করে আক্রান্ত হয়েছে ২০ জন। এই নিয়ে ঝিনাইদহে ২৯ জনের মৃত্যু হলো। রোববার পর্যন্ত সমগ্র জেলায় মোট আক্রান্তর সংখ্যা দাড়িয়েছে ১৬২৪ জনে। ঝিনাইদহ সিভিল সার্জন অফিস ও ইসলামিক ফাউন্ডিশনের লাশ দাফন কমিটি সুত্রে এ তথ্য জানা গেছে। ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খান জানান, ২৩ আগষ্ট আলীম খানের করোনা রিপোর্ট পজিটিভ আসলে তাকে ঝিনাইদহ করোনা হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার মধ্যরাতে তিনি মারা যান। রোববার সকালে জেলা প্রশাসক সরোজ কুমার নাথ ও পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামানের নির্দেশনা মোতাবেক ইসলামিক ফাউন্ডেশনের লাশ দাফন কমিটির সদস্যরা তাকে ঝিনাইদহ পৌর গোরস্থানে দাফন করেন। ঝিনাইদহ সিভিল সার্জন অফিসের করোনা ইউনিটের মুখপাত্র ডাঃ প্রসেনজিৎ জানান, নতুন করে ঝিনাইদহের ৫ উপজেলায় ২০ জন আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে সদরে ৯ জন, শৈলকুপায় ৫, মহেশপুর ৪ ও কোটচাঁদপুর এবং কালীগঞ্জে একজন করে রয়েছেন। এর মধ্যে ঝিনাইদহ সদর উপজেলায় করোনা পরিস্থিতি উদ্বেগজনক। সদরে এ পর্যন্ত ৮০৯ জন, শৈলকুপায় ১৯৯, হরিণাকুন্ডু ৯৪, কালীগঞ্জে ৩৬৯, কোটচাঁদপুরে ১০২ ও মহেশপুরে ৫৬ জন আক্রান্ত হয়েছে। মৃত্যু হারের দিক থেকেও সদর উপজেলা এগিয়ে আছে। সদরে মোট মৃত্যুর সংখ্যা ১৬ জন। স্বাস্থ্য বিধি ও সরকারী নির্দেশনা না মানার ফলে ঝিনাইদহ শহরসহ বিভিন্ন গ্রামে মৃত্যু ও আক্রান্ত’র হার বাড়ছে বলে করোনা ইউনিটের মুখপাত্র ডাঃ প্রসেনজিৎ জানান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে গণহত্যা দিবস পালিত

ঝিনাইদহে নুর ডেন্টালের মালিকের মৃত্যু, নতুন আক্রান্ত ২০,ইসলামী ফাউন্ডেশনের ৫০ তম মৃতদেহ দাফন

আপডেট সময় : ১১:০৯:৩৯ অপরাহ্ণ, রবিবার, ৩০ আগস্ট ২০২০