বৃহস্পতিবার | ২৬ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে গণহত্যা দিবস পালিত Logo পলাশবাড়ীতে উপজেলা পরিষদে সংরক্ষিত  লক্ষাধিক টাকার  মুল্যবান  কাঠ চুরি Logo কচুয়ায় জমি বিরোধকে কেন্দ্র করে হয়রানি, হামলা ও ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন Logo কয়রায় অন্ডকোষ চেপে স্বামীকে হত্যা-স্ত্রী আটক Logo শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০০ কার্টন সিগারেট জব্দ Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া

মেহেরপুরর মুজিবনগরে ৮১ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

  • rahul raj
  • আপডেট সময় : ০৪:১৯:২১ অপরাহ্ণ, রবিবার, ৩০ আগস্ট ২০২০
  • ৮০৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

মুজিবনগরের বাগোয়ান- আনন্দবাস সংযোগ সড়ক থেতে ৮১ বোতল ফেনসিডিলসহ কামাল হোসেন(৩৫) নামের একজনকে আটক করেছে মুজিবনগর থানা পুলিশ। পুলিশের তাড়া খেয়ে মোটরসাইকেল ফেলে রেখে পালিয়ে যায় কামালের সহযোগী মেহেরপুর হোটেল বাজার পাড়ার মহি এর ছেলে শাওন। আটক কামাল হোসেনের নামে মাদক দ্রব্য আইনে মামলা ও ফেলে যাওয়া মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। আটক কামাল হোসেন মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল রাস্তা পাড়ার মহিদুল ইসলামের ছেলে।

আজ রবিবার ভোর সাড়ে ৫টার দিকে মুজিবনগর উপজেলার বাগোয়ান আনন্দবাস তিন রাস্তার মোড় সংলগ্ন অফিস ঘরের কাছ থেকে একটি এপাচি মটরসাইকেলসহ তাকে আটক করা হয়। এ সময় মোটরসাইকেল চালক মেহেরপুর হোটেল বাজার পাড়ার মহি এর ছেলে শাওন পালিয়ে যায়।

মুজিবনগর থানা সূত্রে জানা গেছে, আসামী হুদা পাড়ার দিক থেকে আনন্দবাস হয়ে বাগোয়ান ক্রস করে মাদক চালান দেবে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোমিনুর রহমানের নেতৃত্বে এএসআই এসএম আলিফ সংগীয় ফোর্স সেখানে অভিযান চালায়। বাগোয়ান আনন্দদবাস অ্রফিস ঘর তিন রাস্তার মোড়ের কাছে তাদেরকে থামার সিগন্যাল দেয় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালাতে যেয়ে মোটরসাইকেল থেকে পড়ে যায়। এমন অবস্থায় মোটরসাইকেল চালক শাওন পালিয়ে যায় এবং তার পিছনে থাকা কামাল মাটিতে পরে থাকে। পরে পুলিশ তাকে ফেনসিডিলের বস্তা সহ আটক করে।

মুজিবনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাশেম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আনন্দবাস,বাগোয়ান এলাকায় অভিযান চালানো হয়। অভিযান চলাকালীন সময় আসামীর কাছ থেকে ৮১ বোতল ফেনসিডিলসহ হাতেনাতে আটক করা হয়। তার নামে মুজিবনগর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দেওয়া হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে গণহত্যা দিবস পালিত

মেহেরপুরর মুজিবনগরে ৮১ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

আপডেট সময় : ০৪:১৯:২১ অপরাহ্ণ, রবিবার, ৩০ আগস্ট ২০২০