বৃহস্পতিবার | ২৬ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে গণহত্যা দিবস পালিত Logo পলাশবাড়ীতে উপজেলা পরিষদে সংরক্ষিত  লক্ষাধিক টাকার  মুল্যবান  কাঠ চুরি Logo কচুয়ায় জমি বিরোধকে কেন্দ্র করে হয়রানি, হামলা ও ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন Logo কয়রায় অন্ডকোষ চেপে স্বামীকে হত্যা-স্ত্রী আটক Logo শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০০ কার্টন সিগারেট জব্দ Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া

চুয়াডাঙ্গা সদর পুলিশ ফাঁড়িতে বৃক্ষরোপণকালে এসপি জাহিদুল ইসলাম

  • আপডেট সময় : ০৪:০০:০৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২০
  • ৮০২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

চুয়াডাঙ্গা সদর ট্রাফিক পুলিশের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল বুধবার বেলা একটার দিকে এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ করেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম। তিনি চুয়াডাঙ্গা সদর পুলিশ ফাঁড়ি প্রাঙ্গনে আম, কাঁঠালসহ বিভিন্ন প্রজাতির ২৮টি ফলজ গাছের চারা রোপণ করেন।
এ সময় পুলিশ সুপার জাহিদুল ইসলাম সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ‘গাছ আমাদের অকৃত্রিম বন্ধু। যা পরিবেশের ভারসাম্য রক্ষাসহ আমাদের জীবনকে সচল রাখতে অগ্রণী ভূমিকা পালন করে। পৃথিবীকে আগামী প্রজন্মের বসবাসের উপযোগী করতে বৃক্ষরোপণের বিকল্প নেই। সেই নৈতিক দায়িত্ববোধ থেকেই বৃক্ষরোপণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’
এ সময় পুলিশ পরির্দশক (প্রশাসন, শহর ও যানবাহন) ফকরুল আলম, সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) আবু সাঈদ, পুলিশ পরির্দশক (শহর ও যানবাহন) আহসান হাবীব, মোস্তাফিজুর রহমান, সার্জেন্ট মৃত্যুঞ্জয়সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’ এই স্লোগানে চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেন। সেই কর্মসূচির আওতায় সদর পুলিশ ফাঁড়ি এ কর্মসূচির আয়োজন করে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে গণহত্যা দিবস পালিত

চুয়াডাঙ্গা সদর পুলিশ ফাঁড়িতে বৃক্ষরোপণকালে এসপি জাহিদুল ইসলাম

আপডেট সময় : ০৪:০০:০৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২০