মঙ্গলবার | ২৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ

কালীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের দায়ে ধর্ষক গ্রেফতার

  • Nil Kontho
  • আপডেট সময় : ১১:৪৮:০৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০১৯
  • ৭৮৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহের কালীগঞ্জে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাহাবুর রহমান (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে উপজেলার দুলালমুন্দিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। ধর্ষক মাহাবুর দুলালমুন্দিয়া গ্রামের খলিল হোসেনের ছেলে। থানা পুলিশ জানায়, ধর্ষক মাহাবুর রহমান গত ২৩ এপ্রিল সন্ধ্যায় ওই গৃহবধুকে কৌশলে রায়গ্রামের ডাক্তার তপন দাসের বাড়ির পাশের একটি পান বরজে ডেকে নিয়ে যায়। পরে তাকে খুন করার ভয় দেখিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় ওই গৃহবধু ৩০ এপ্রিল বাদি হয়ে কালীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইন ২০০০ সংশোধনী ২০০৩ এর ৯(১) ধারায় একটি মামলা করেন। যার মামলা নং ২২। কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) ইউনুচ আলী বলেন, ধর্ষণের ঘটনায় ওই গৃহবধূ বাদি হয়ে থানায় মামলা করেছেন। পুলিশ ধর্ষক মাহবুর কে গ্রেফতার করেছে। তাকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে। অপর দিকে ধর্ষিতা গৃহবধূর ডাক্তারি পরীক্ষার জন্য তাকে ঝিনাইদহ হাসপাতালে পাঠানো হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার

কালীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের দায়ে ধর্ষক গ্রেফতার

আপডেট সময় : ১১:৪৮:০৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০১৯