মঙ্গলবার | ২৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ

হরিণাকুন্ডু থানার মধ্যেই ভাইস চেয়ারম্যানের ছোট ভাই মামুনুর রশিদ বুলুকে হাতুড়িপেটা করে রক্তাক্ত জখম !

  • Nil Kontho
  • আপডেট সময় : ১১:৪৫:০০ অপরাহ্ণ, সোমবার, ২৯ এপ্রিল ২০১৯
  • ৭৮১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ মাত্র এক শতক জমি নিয়ে বিরোধ। মিমাংশার জন্য শনিবার রাতে ঝিনাইদহের হরিণাকুন্ডু থানায় হাজির হয়েছিল হরিণাকুন্ডু উপজেলা ভাইস চেয়ারম্যানের ছোট ভাই মামুনুর রশিদ বুলু। থানার গোল ঘরে চলছিল শালিস দরবার। উভয়ই সমর্থকরা আওয়ামীলীগের নেতাকর্মী। আগে থেকেই হাতুড়ি, দা লাঠিসোটা নিয়ে হাজির ছিল আওয়ামীলীগের হরিণাকুন্ডু পৌর মেয়র রিন্টুর সমর্থক পারফলসী গ্রামের মনোয়ার, আনোয়ার, ছব্দুল, সহিদুল (বুড়ো), নুর আলী, আফিল উদ্দীন, আয়ুব, আহমান ও মুবিন। মধ্যস্থতায় ছিলেন হরিণাকুন্ডু থানার দারোগা সরোয়ার। শালিস চলার এক পর্যায়ে হঠাৎ হামলা। হাতুড়ি আর দা নিয়ে ঝাপিয়ে পড়ে ভাইস চেয়ারম্যানের ছোট ভাই মামুনুর রশিদ বুলুর উপর। রক্তাক্ত জখম হয় বুলু। দ্রুত তাকে ভর্তি করা হয় ঝিনাইদহ সদর হাসপাতালে। ওই সময় ভাইস চেয়ারম্যানের সমর্থক সাইদুল, বিল্লাল, লালূ, সাকিব, হাবিল ও সিরাজুল ইসলামও কম বেশি আহত হন। খবর পেয়ে হরিণাকুন্ডুর নবাগত উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন দেখতে হাসপাতালে উপস্থিত হন। বিষয়টি নিয়ে হরিণাকুন্ড থানা পুলিশের কেউ মুখ খোলেনি। তবে এসআই সরোয়ার বলেন ঘটনাটি অনাকাংখিত। এর জন্য তিনি দুঃখ প্রকাশ করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার

হরিণাকুন্ডু থানার মধ্যেই ভাইস চেয়ারম্যানের ছোট ভাই মামুনুর রশিদ বুলুকে হাতুড়িপেটা করে রক্তাক্ত জখম !

আপডেট সময় : ১১:৪৫:০০ অপরাহ্ণ, সোমবার, ২৯ এপ্রিল ২০১৯