শুক্রবার | ২৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে থানায় ঢুকে পুলিশের উপর হামলা! ওসিসহ ৮ পুলিশ সদস্য আহত।। থানায় মামলা- আটক -১ Logo বন্যপ্রাণী উপদেষ্টা বোর্ডে সদস্য হলেন খুবির অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত Logo কয়রার ঘুগরাকাটি বাজারে জুতা ব্যবসায়ী ছিনতাইয়ের শিকার, আহত Logo পলাশবাড়ীতে গণহত্যা দিবস পালিত Logo পলাশবাড়ীতে উপজেলা পরিষদে সংরক্ষিত  লক্ষাধিক টাকার  মুল্যবান  কাঠ চুরি Logo কচুয়ায় জমি বিরোধকে কেন্দ্র করে হয়রানি, হামলা ও ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন Logo কয়রায় অন্ডকোষ চেপে স্বামীকে হত্যা-স্ত্রী আটক Logo শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০০ কার্টন সিগারেট জব্দ Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন

নান্দাইলে ধান ক্ষেত থেকে উদ্ধারকৃত নবজাতক শিশুকে দত্তক নিতে ভিড়

  • Nil Kontho
  • আপডেট সময় : ১২:৩৫:৩৯ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৩০ অক্টোবর ২০১৮
  • ৭৪৭ বার পড়া হয়েছে

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: মানুষ কতটুকু নির্মম হলে নিজ সন্তানকে ফেলে দেয় মা-বাবা ? তার কোন উত্তর না মিললেও প্রশ্ন থেকে যায় বিবেকের কাছে। ঠিক তেমনি ঘটেছে ময়মনসিংহের নান্দাইলে মহাসড়কের পাশে ধান ক্ষেতে পাওয়া এক নবজাতক শিশুর জীবনে। তবে মানুষ মানুষের জন্য সূত্র বলে উদ্ধারকৃত নবজাতক কন্যাশিশুটিকে দত্তক নিতে উৎসুক নারী-পুরুষের ভিড়। জানাযায়, রোববার রাতে সদ্য জন্ম নেওয়া এক কন্যাশিশুকে নান্দাইলের ঘোষপালা নামক এলাকায় রাস্তার পাশে ধান ক্ষেতে ফেলে যায় অজ্ঞাত দুই তরুণ-তরুণী। ওই এলাকার আনিছুর রহমান হৃদয় (২০) নামে এক কলেজ ছাত্র বাড়ি ফেরার সময় দূর দেখতে পান মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত দুই তরুন-তরুণী সড়কের উপরে এসে একটি সিএনজি চালিত অটো রিক্সায় চলে যাচ্ছে। পরক্ষনেই এক শিশুর কান্না শুনতে পেয়ে তাঁর বড় ভাই মিজানকে (২৫) ডেকে এনে মোবাইলের আলোতে শিশুটিকে কাপড়বিহীন অবস্থায় দেখতে পান। পরে নিজের গায়ের শার্ট মুড়িয়ে বাচ্চাটি কোলে নিয়ে থানায় নিয়ে যান দুই ভাই। নান্দাইল মডেল থানার ওসি মো. কামরুল ইসলাম মিয়া বাচ্চাটির চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। খবরটি চারিদিকে ছড়িয়ে পড়লে পেয়ে শিশুটিকে দেখতে ও দত্তক নিতে হাসপাতালে ভিড় জমায় শত শত উৎসুক নারী-পুরুষ। তবে নবজাতক বাচ্চাটির নির্মম মা-বাবার কোন তথ্য পাওয়া যায়নি । সোমবার নান্দাইল মডেল থানার অফিসার ইনর্চাজ মোঃ কামরুল ইসলাম মিঞা জানান, পুলিশের তত্বাবধানে মেয়ে বাচ্চাটির চিকিৎসা চলছে এবং দত্তক নিতে ইচ্ছুকদের আদালতের মাধ্যমে অনুমতি নিয়ে আসার পরামর্শ দিয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে থানায় ঢুকে পুলিশের উপর হামলা! ওসিসহ ৮ পুলিশ সদস্য আহত।। থানায় মামলা- আটক -১

নান্দাইলে ধান ক্ষেত থেকে উদ্ধারকৃত নবজাতক শিশুকে দত্তক নিতে ভিড়

আপডেট সময় : ১২:৩৫:৩৯ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৩০ অক্টোবর ২০১৮