রবিবার | ২২ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু Logo জীবননগর বাঁকা গ্রামে বর্গা জমির কলা কাটা নিয়ে দ্বন্দ্ব বিএনপি কর্মীর মাথায় ইটের আঘাত, কানের অংশ বিচ্ছিন্ন Logo টরন্টোতে ফোবানার ৪০ বছর উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা Logo খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo কয়রায় মৎস্য ঘের দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরার উপকূলে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ মাছ আহরণ, মান্দারবাড়িয়ায় ২২ জেলে আটক Logo জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ৪ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন Logo জীবননগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo সাতক্ষীরায় ব্র্যাক-এর উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত Logo ভাষা নিয়ে ভাসাভাসা কথা: ভাষা দিবস ও রাজনীতির ভাষা ড. মাহরুফ চৌধুরী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

রিপাবলিকান কংগ্রেসম্যান হতে চান বাংলাদেশী মোহাম্মদ ভূঁইয়া !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:০১:৫২ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৭ জানুয়ারি ২০১৭
  • ৮৮২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

মার্কিন কংগ্রেসে প্রথম মুসলিম-রিপাবলিকান সদস্য হবার দৌড়ে অবতীর্ণ হলেন মোহাম্মদ আলী ভূঁইয়া। জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টাস্থ ৬ষ্ঠ কংগ্রেসনাল ডিস্ট্রিক্টের কংগ্রেসম্যান টম প্রাইসকে ট্রাম্প প্রশাসনের স্বাস্থ্যমন্ত্রী হিসেবে মনোনয়ন দেয়ায় শীঘ্রই এ আসনটি শূন্য হবে। রিপাবলিকানদের এ আসনের বিশেষ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন বাংলাদেশী-আমেরিকান মোহাম্মদ আলী ভূঁইয়া।

গত ১৩ জানুয়ারি শুক্রবার আনুষ্ঠানিক এ ঘোষণার সময় ঢাকার সন্তান এবং ১৯৮৬ সাল থেকে আটলান্টায় বসবাসরত অর্থনীতিবিদ মোহাম্মদ ভূঁইয়া বলেন, ‘বিশেষ সুবিধাবাদি গোষ্ঠির স্বার্থ রক্ষার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ওয়াশিংটন। সাধারণ মানুষের কল্যাণে কেউই এখন আর কাজ করেন না। আমাদের সকলকে এখন সাধারণ নাগরিকের কল্যাণে মনোনিবেশ করতে হবে। ’

আটলান্টা সিটির সপ্তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টের কংগ্রেসম্যান হবার জন্যে গত নভেম্বরের নির্বাচনে ডেমক্র্যাটিক পার্টির প্রার্থী হয়েছিলেন আরেক বাংলাদেশী শিক্ষাবিদ ড. রশীদ মালিক। তিনি রিপাবলিকান প্রার্থীর কাছে পরাজিত হয়েছেন ৪০% ভোট পেয়ে। উল্লেখ্য, জর্জিয়া অঙ্গরাজ্যে রিপাবলিকানদের দাপট বেশী। সে অনুযায়ী, মোহাম্মদ ভূঁইয়া যদি দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন লাভে সক্ষম হন, তাহলে তার বিজয় ঠেকিয়ে রাখা সম্ভব হবে না বলে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন।

সর্বশেষ তথ্য অনুযায়ী, এই আসনে রিপাবলিকান পার্টি থেকে আরো ৪ প্রার্থীর নাম শোনা গেলেও ১৪ জানুয়ারি পর্যন্ত কেউই আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেননি। এরা হলেন নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘ন্যাশনাল ডাইভার্সিটি কোয়ালিশন’র প্রধান ব্রুস লেভেল, জর্জিয়া অঙ্গরাজ্যের সাবেক সেক্রেটারি করেণ হ্যান্ডেল, অঙ্গরাজ্য সিনেটর জাডসন হিল এবং সাবেক স্টেট সিনেটর ড্যান মুডি। স্বতন্ত্র হিসেবেও একজনের নাম শোনা গেছে। তিনি হলেন যোসেফ পোন্ড।

এ ছাড়া, ডেমক্র্যাটিক পার্টি থেকে ৪ জনের নাম শোনা যাচ্ছে। এরা হলেন সাবেক স্টেট রিপ্রেজেনটেটিভ স্যালী হারেল, এটর্নী যোশ ম্যাকলোরিন, জ্যান অসোফ এবং সাবেক স্টেট সিনেটর রোন স্লোটিন।স্বাস্থ্যমন্ত্রী হিসেবে সিনেটে চূড়ান্ত অনুমোদন লাভের পরই জর্জিয়া রাজ্যের গভর্নর নাথান ডীল ঘোষণা করবেন বিশেষ নির্বাচনের তারিখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু

রিপাবলিকান কংগ্রেসম্যান হতে চান বাংলাদেশী মোহাম্মদ ভূঁইয়া !

আপডেট সময় : ১২:০১:৫২ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৭ জানুয়ারি ২০১৭