রবিবার | ২২ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। Logo বিশ্ব চিন্তা দিবস ও স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিনে আলোচনা সভা Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু Logo জীবননগর বাঁকা গ্রামে বর্গা জমির কলা কাটা নিয়ে দ্বন্দ্ব বিএনপি কর্মীর মাথায় ইটের আঘাত, কানের অংশ বিচ্ছিন্ন Logo টরন্টোতে ফোবানার ৪০ বছর উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা Logo খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo কয়রায় মৎস্য ঘের দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরার উপকূলে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ মাছ আহরণ, মান্দারবাড়িয়ায় ২২ জেলে আটক Logo জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ৪ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন Logo জীবননগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

কামারখন্দে ভয়াবহ অগ্নিকান্ডে সাতটি দোকান ভস্মিভূত ৬০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৪:৫৬:২৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২২ জুন ২০১৭
  • ৮৩৬ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ  সিরাজগঞ্জের কামারখন্দে ভয়াবহ অগ্নিকান্ডে সাতটি দোকান ভস্মিভূত হয়ে গেছে। এঘটনায় ৬০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ও স্থানীয়দের সহযোগিতায় দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। বুধবার (২১ জুন) ভোর রাতে উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের কাটাখালি বাজারের সৈয়দ মার্কেটে আগুন লেগে সজিব ইলেকট্রনিক্স, খান টেলিকম, মাহিম ফ্যাশান, রফিকুল ডেকোরেটর সহ সাতটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। ঈদের সামনে এত বড় ক্ষতি মেনে নিতে পারছেন না দোকান মালিকেরা। সৈয়দ মার্কেটের স্বত্ত্বাধিকারী অবসরপ্রাপ্ত সার্জেন্ট সৈয়দ সহ পুড়ে যাওয়া প্রতিষ্ঠান ও দোকান মালিকেরা জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত। প্রথমে সজিব ইলেক্ট্রনিকের দোকান থেকে এ আগুন লাগে। পরে আগুন দ্রুত পার্শ্ববর্তী অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে। আগুনে জামা কাপড়, ইলেক্ট্রনিক্স সামগ্রী, ডেকোরেটরের আসবাবপত্র, ফার্মেসী সহ দোকান গুলোর পুড়ে যাওয়া সামগ্রীর মূল্য প্রায় ৬০ লক্ষাধিক টাকা হবে বলে এরা দাবি করেন। কামারখন্দ থানার এ এস আই রুহুল আমিন অভিযোগ করে জানান, বুধবার রাতে ওই বাজার এলাকায় টহলরত অবস্থায় ছিলাম। রাত ১ টার পর আগুন লাগলে আমি সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দিই। রাত আড়াই টার দিকে ফায়ার সার্ভিসের লোকজন আসে ততক্ষণে ৭টি দোকানের সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। তারা একটু আগে আসলে ক্ষতির পরিমাণ কম হত বলে আমি মনে করি। সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সস্পেক্টর শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে সার্ভিসের ২টি ইউনিট প্রায় দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনতে স্বক্ষম হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে। আমাদের বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা।

কামারখন্দে ভয়াবহ অগ্নিকান্ডে সাতটি দোকান ভস্মিভূত ৬০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

আপডেট সময় : ০৪:৫৬:২৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২২ জুন ২০১৭