বৃহস্পতিবার | ১৫ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo ভারতীয় নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ Logo গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে: আলী রীয়াজ Logo বাংলাদেশের মধ্যমেয়াদি অর্থনৈতিক সম্ভাবনার উন্নতি হয়েছে: বিশ্বব্যাংক Logo আপিলে প্রার্থিতা ফিরে পেলেন চাঁদপুর-২ আসনে লেবার পার্টির নাসিমা নাজনীন সরকার Logo আমরা বিএনপি পরিবারের উদ্যোগে সাতক্ষীরার ৯নং ওয়ার্ডে তারেক রহমানের ৮ দফা রাষ্ট্র বিনির্মাণ কর্মসূচির লিফলেট বিতরণ Logo আবেদনের শর্ত পূরণ ছাড়াই খুবির সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি Logo দায়মুক্তি আইনের বিরুদ্ধে সিরাজগঞ্জে প্রতিবাদ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি ক্যাবের Logo চুয়াডাঙ্গা-ঝিনাইদহে প্রতারক চক্রের বেপরোয়া তান্ডব, চাকরীর প্রলোভনে ৬ লাখ টাকা হাতিয়ে নেওয়ার পর বিপাকে ভুক্তভোগী পরিবার, থানায় অভিযোগ দায়ের Logo সাতক্ষীরায় ইয়াবা, অবৈধ অর্থ ও অস্ত্রসহ শীর্ষ মাদক ব্যবসায়ী ইয়াসিন আরাফাতসহ  গ্রেফতার- ৩ Logo নিষিদ্ধ ছাত্রলীগের ৫ নেতা কক্সবাজার থেকে গ্রেফতার

সাতক্ষীরা–খুলনা মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে মাহেন্দ্রা উল্টে মা–ছেলে নিহত, আহত ৮

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:৩৭:৫৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • ৭২৯ বার পড়া হয়েছে
সোহারাফ হোসেন সৌরভ, সাতক্ষীরা :
সাতক্ষীরা–খুলনা মহাসড়কের ভৈরবনগর এলাকায় ট্রলি, মাহেন্দ্রা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মাহেন্দ্রা উল্টে গিয়ে মা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আটজন আহত হয়েছেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) দুপুরে দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন—সাতক্ষীরা সদর উপজেলার পদ্মশাকরা গ্রামের আব্দুস সালামের স্ত্রী শারমিন খাতুন (২২) এবং তাঁর ছেলে, তালা কওমী মাদ্রাসার শিক্ষার্থী মুস্তাকিম।
তালা সার্কেলের সহকারী পুলিশ সুপার শেখ মো. নূরুল্লাহ জানান, শারমিন খাতুন তাঁর ছেলে মুস্তাকিমকে সঙ্গে নিয়ে মাহেন্দ্রাযোগে সাতক্ষীরার দিকে ফিরছিলেন। ভৈরবনগর এলাকায় পৌঁছালে একটি ট্রলি ও একটি মোটরসাইকেলের সঙ্গে মাহেন্দ্রার ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে মাহেন্দ্রাটি উল্টে গেলে ঘটনাস্থলেই মা ও ছেলে মারা যান।
দুর্ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন মোয়াজ্জেম হোসেন, আইনুল আলম, নূরুজ্জামান, তাপসসহ আরও কয়েকজন। আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন সহকারী পুলিশ সুপার শেখ মো. নূরুল্লাহ।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ভারতীয় নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ

সাতক্ষীরা–খুলনা মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে মাহেন্দ্রা উল্টে মা–ছেলে নিহত, আহত ৮

আপডেট সময় : ০৮:৩৭:৫৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫