বুধবার | ১৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রমজানে ৩০০ অসহায় পরিবারের পাশে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি Logo ভুট্টায় বিষাক্ত রং মিশিয়ে পশুখাদ্য তৈরি, মিল মালিকের লাখ টাকা জরিমানা Logo শতাধিক নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে চাঁদপুরে বিজয়ীর উদ্যোগে বসন্ত বরন উৎসব Logo প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান, ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন Logo আন্দ্রে বেতেই: মানবিক সমাজবোধের অনন্য উত্তরাধিকারী Logo খুবির ক্যারিয়ার ক্লাবের ‘মাইন্ড দ্য হ্যাক’ গ্রান্ড ফাইনাল অনুষ্ঠিত Logo পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের গোপন ভিডিও রেকর্ড ধারন করার প্রধান শিক্ষকের বিরুদ্ধে থানায়  জিডি Logo চাঁদপুরে নিম্নমানের খেজুরে তেল মিশিয়ে বিক্রি, প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা Logo বিপুল ভোটে বিজয়ী এমপি শেখ ফরিদ আহমেদ মানিককে মন্ত্রী হিসেবে দেখতে চায় চাঁদপুরবাসী Logo চাঁদপুরে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে বিজয়ীর ‘ইফতার বিতরণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

মালয়েশিয়ায় পাচার হওয়া ৫৯ বাংলাদেশি উদ্ধার!

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৩৫:৪১ অপরাহ্ণ, শনিবার, ২৪ ডিসেম্বর ২০১৬
  • ৮৮৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে বাংলাদেশি  শ্রমিকদের মালয়েশিয়ায় পাচারের চেষ্টা এখনো অব্যাহত রেখেছে মানবপাচারকারীরা।

সোমবার মালয়েশিয়ার স্থানীয় সময় ভোর সাড়ে ৪টায় দেশটির রাজধানী কুয়ালালামপুর থেকে ৫৯ বাংলাদেশিকে উদ্ধার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। কুয়ালালামপুরের ডেসা পেতালিং এলাকায় দুটি এপার্টমেন্টে অভিযান চালিয়ে পাচারকারীদের হাতে আটক এসব বাংলাদেশিদের উদ্ধার করা হয়।

এ সময় প্রাথমিক তদন্তের জন্য এক বাংলাদেশিকে আটক করা হয়। এছাড়াও মানবপাচার চক্রের সন্দেহভাজন মহিলাসহ আরো তিন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে কম্পিউটার, কালার প্রিন্টার, পাসপোর্ট ও বিভিন্ন ভিসা স্টিকারের জাল সামগ্রী উদ্ধার করা হয়েছে। মালয়েশিয়ার সংবাদমাধ্যম মালশিয়া কিনি জানিয়েছে এ খবর।

ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক সেরি মুস্তাফার আলী জানিয়েছেন, আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় মালয়েশিয়ায় সরাসরিভাবে শ্রমিক আসা বন্ধ হয়েছে। ফলে পাচারকারীরা  নতুন কৌশল ব্যবহার করছেন। এখন নতুন রুট হিসেবে ব্যবহার করা হচ্ছে মালয়েশিয়ার পার্শ্ববর্তী দেশ ইন্দোনেশিয়াকে। অনুসন্ধানে জানা গেছে, ইন্দোনেশিয়ায় বাংলাদেশিদের জন্য অন-অ্যারাইভাল ভিসা সুবিধা থাকায় ঢাকা থেকে শ্রমিকদের ভ্রমণ ভিসায় দেশটিতে লোক পাঠান মানবপাচারকারীরা।

অপহরণকারীরা নিজেদের চাকরিদাতার এজেন্ট হিসেবে পরিচয় দিয়ে চাকরির প্রলোভন দেখিয়ে শ্রমিকদের বাংলাদেশ থেকে জাকার্তায় পাচার করে। সেখান থেকে স্থানীয় দালালরা মিলে নৌ-পথে তাদেরকে মালয়েশিয়ায় পাঠানোর চেষ্টা করে। মালয়েশিয়ায় পৌঁছে দিতে জনপ্রতি ১৮ থেকে ২০ হাজার রিঙ্গিত আদায় করে পাচারকারীরা।

মালয়েশিয়ায় আসার পর বাংলাদেশিরদের  দুটি কন্ডোতে আটকে রাখা হতো। কেউ পালানোর চেষ্টা করলেই পাচারকারীরা মারধর করতো। উদ্ধার বাংলাদেশিদের অনেকেরই শারীরিক অবস্থা নাজুক বলেও জানায় ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক সেরি মুস্তাফার আলী।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রমজানে ৩০০ অসহায় পরিবারের পাশে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি

মালয়েশিয়ায় পাচার হওয়া ৫৯ বাংলাদেশি উদ্ধার!

আপডেট সময় : ১২:৩৫:৪১ অপরাহ্ণ, শনিবার, ২৪ ডিসেম্বর ২০১৬