সোমবার | ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। Logo বিশ্ব চিন্তা দিবস ও স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিনে আলোচনা সভা Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু Logo জীবননগর বাঁকা গ্রামে বর্গা জমির কলা কাটা নিয়ে দ্বন্দ্ব বিএনপি কর্মীর মাথায় ইটের আঘাত, কানের অংশ বিচ্ছিন্ন Logo টরন্টোতে ফোবানার ৪০ বছর উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা Logo খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo কয়রায় মৎস্য ঘের দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরার উপকূলে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ মাছ আহরণ, মান্দারবাড়িয়ায় ২২ জেলে আটক Logo জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ৪ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন Logo জীবননগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

৩৩ বছর বয়সে ঝিনাইদহের নজরুল ২৫ বছর ধরেই অসুস্থ ! হাসপাতালেই শেষ হলো শিশু, কৈশর ও যৌবন !

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৬:০০:০৩ অপরাহ্ণ, রবিবার, ২১ মে ২০১৭
  • ৮০২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ   মাত্র আট বছর বয়সে খেলতে গিয়ে অন্ডকোষ হারায় নজরুল ইসলাম। সে ঝিনাইদহ পৌর এলাকার হামদহ খোন্দকার পাড়ার বাদল লস্কারের ছেলে। তখন বাবা পেশায় ছিলেন রাজমিস্ত্রি। দুই ভাই এক বোনের মধ্যে নজরুল ছোট। বৃদ্ধ বাবা বাদল লস্কার জানান, ১৯৮৮ সালে ঝিনাইদহ সদর হাসপাতালের পানির ট্যাংকি থেকে পড়ে গিয়ে এই দুর্ঘটনায় হারিয়ে যায় ছেলের স্বপ্ন। স্কুল ছেড়ে ঠাঁই হয় তার হাসপাতালে। নজরুল হাসপাতালেই পার করেছে শিশু, কৈশর ও যৌবন। হতদরিদ্র ঘরের সন্তান হওয়ায় পঁচিশ বছরেও সুস্থ হতে পারেনি সে।

এরই মধ্যে গরীব বাবার সহায় সম্পদ বলতে যা কিছু ছিল সব ব্যায় হয়েছে চিকিৎসায়। কিন্তু সফলতা নেই। ঢাকা মেডিকেলে ও পঙ্গু হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ছেলের চিকিৎসায় সর্বস্ব ব্যায় করেছেন অসহায় বাবা বদর লস্কার। বাবা আরো জানালেন, পাড়া প্রতিবেশিরা বিভিন্ন ভাবে সহায়তা করেছেন নজরুলের চিকিৎসায়। তুলেছেন যানবাহন থেকে চাঁদা। এ ভাবে ব্যায় হয়েছে প্রায় পাঁচ লাখ টাকা। অর্থাভাবে এখন তার চিকিৎসা বন্ধ। প্রতিবেশি হাটগোপালপুর করেজের প্রভাষক মহাসিন মিয়া জানান, প্রচন্ড আঘাতের কারণে নজরুলের পুরুষাঙ্গ দিয়ে প্রসাব নিঃসরণ হয় না। ডাক্তাররা তার তলপেটে ছিদ্র করে প্রসাব করানোর ব্যবস্থা করে দিয়েছেন।

এ জন্য পেটের বাম পাশে একটি ব্যাগ তাকে টেনে নিয়ে বেড়াতে হয়। এ ভাবে চলতে চলতে গত ডিসেম্বরে নজরুলের প্রসব নালীতে মারাত্মক ইনফেকশন দেখা দেয়। তিনি আরো জানান, ঢাকা মেডিকেলে যোগাযোগ করলে তারা পরীক্ষা-নিরীক্ষা শেষে জানিয়ে দেন এখানে চিকিৎসা সম্ভব নয়। ছেলের জীবন রক্ষায় সহায় সম্বল বিক্রি করে ভারতের ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান বৃদ্ধ বাবা বাদল লস্কার। বিশেষজ্ঞ ডাক্তার চন্দ্রসিং জে তাকে প্রথম দফার অস্ত্রোপচার শেষে দুই মাস পর আবার সাক্ষাতের তারিখ দেন এবং আশ্বস্ত করেন দ্বিতীয় দফা চিকিৎসায় ভাল হবে নজরুল।

নজরুলের বাবার ছেলের চিকিৎসায় আর কোন সমর্থ নেই। ছেলের পেছনে ব্যায় করতে করতে পরিবারটি এখন নি:স্ব, রিক্ত। মাত্র দেড় লাখ টাকা হলেই নজরুল দু:সহ জীবন থেকে মুক্তি পেতে পারে। পরিবারটি দেশের সহৃদয়বান ও দানশীল ব্যক্তিদের কাছে নজরুলের শেষ দফার চিকিৎসায় আর্থিক সহায়তা কামনা করেছেন। মাত্র দেড় লাখ টাকা হলেই নজরুল পেতে পারে নতুন জীবন। অসুস্থ নজরুলের সাথে যোগাযোগ ০১৯১৮৮১৯৮৬৯, আর্থিক সহায়তার জন্য বিকাশ করতে পারেন ০১৭২২০২৯২৩৯ এই নাম্বারে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা।

৩৩ বছর বয়সে ঝিনাইদহের নজরুল ২৫ বছর ধরেই অসুস্থ ! হাসপাতালেই শেষ হলো শিশু, কৈশর ও যৌবন !

আপডেট সময় : ০৬:০০:০৩ অপরাহ্ণ, রবিবার, ২১ মে ২০১৭