সোমবার | ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। Logo বিশ্ব চিন্তা দিবস ও স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিনে আলোচনা সভা Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু Logo জীবননগর বাঁকা গ্রামে বর্গা জমির কলা কাটা নিয়ে দ্বন্দ্ব বিএনপি কর্মীর মাথায় ইটের আঘাত, কানের অংশ বিচ্ছিন্ন Logo টরন্টোতে ফোবানার ৪০ বছর উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা Logo খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo কয়রায় মৎস্য ঘের দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরার উপকূলে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ মাছ আহরণ, মান্দারবাড়িয়ায় ২২ জেলে আটক Logo জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ৪ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন Logo জীবননগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

পেট ও হৃৎপিণ্ডের সুরক্ষায় পাঁচ খাদ্য !

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:২৩:২১ অপরাহ্ণ, সোমবার, ১ মে ২০১৭
  • ৮১১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

পেট ও হৃৎপিণ্ডের সুরক্ষায় অ্যান্টিঅক্সিডেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি এক ধরনের যৌগ, যা প্রাকৃতিকভাবে কিছু ফল ও সবজিতে থাকে। টমেটোর লাইকোপেন, গাজরের বিটা ক্যারোটিন, চকলেটে ফ্ল্যাভানোলসের নাম শুনেছেন নিশ্চয়ই। এগুলো বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট। অক্সিডেন্ট শরীরের কোষে যে ক্ষতি করে, তা ঠেকায় এই অ্যান্টিঅক্সিডেন্ট। অক্সিডেন্ট হচ্ছে শরীরে তৈরি হওয়া মুক্ত কণা, যা ব্যাকটেরিয়া ও ভাইরাস ঠেকাতে তৈরি হয়। এগুলোর সংখ্যা বেড়ে গেলে তা কোষের ক্ষতি করে।

হৃৎরোগ ও ক্যান্সারের মতো সমস্যা তৈরি হয়। দূষণ, ধূমপান ও মদ্যপানে অক্সিডেন্ট বাড়ে। তাই স্বাস্থ্য ভালো রাখার জন্য অক্সিডেন্ট ও অ্যান্টিঅক্সিডেন্টের মধ্য ভারসাম্য রাখা জরুরি। শরীরে তৈরি হওয়া অক্সিডেন্টগুলো দ্রুত অ্যান্টিঅক্সিডেন্টকে ছাড়িয়ে যায়। এ ভারসাম্য রাখতে শরীরে নিয়মিত অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ জরুরি। বাইরে থেকে আসা অ্যান্টিঅক্সিডেন্টের মান ভালো থাকা দরকার। ভালো মানের অ্যান্টিঅক্সিডেন্টযুক্ত খাবার খেলে মস্তিষ্ক সক্রিয় থাকে ও পেট ভালো থাকে। এতে জীবনের দৈর্ঘ্য বাড়ে।

ভালো মানের অ্যান্টিঅক্সিডেন্টযুক্ত পাঁচ খাবার সম্পর্কে জেনে নিন :

১.টমেটো
রসালো টমেটোর মধ্য থাকে তিন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট। লাইকোপেন, ভিটামিন সি ও ভিটামিন এ। ফল ও সবজি থাকা আসা গুরুত্বপূর্ণ উপাদান ভিটামিন সি। রান্না করা টমেটোর লাইকোপেন শরীরে শোষিত হয় বেশি।

২.ব্রকলি
সাম্প্রতিক বছরগুলোতে ক্যান্সার-প্রতিরোধী অ্যান্টিঅক্সিডেন্টের কারণে আলোচিত ব্রকলি। এতে রয়েছে ক্যারোটিনয়েডস লুটেন, জিয়াক্সথিন ও বিটা ক্যারোটিন। এটি সেদ্ধ করে খেলে বেশি উপকার।

৩.বার্লি
বহু বছরের পুরোনো এই শস্য অ্যান্টিঅক্সিডেন্টের কারণে আবার আলোচনায়। এতে যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, তা শরীরে শক্তি জোগায়। বার্লি যখন ভেজানোর পর অঙ্কুরোদ্গম হয়, তখন এতে অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা বাড়ে।

৪.কিশমিশ
যদি ভরপুর অ্যান্টিঅক্সিডেন্ট চান, তবে এক মুঠ কিশমিশ খান। কালো কিশমিশে অ্যান্থোসায়ানিনস নামে যে অ্যান্টিঅক্সিডেন্টস থাকে, তা শরীরে শক্তি জোগায়। সকালে নাশতা হিসেবে ওটের সঙ্গে মিশিয়ে কিংবা সালাদে বা জুসে মিশিয়ে খাওয়া যেতে পারেন। আঙুরের চেয়ে তিনগুণ বেশি অ্যান্টিঅক্সিডেন্ট কিশমিশে।

৫.কিডনি বীন
সাদা, লাল কিংবা কিডনি শিমে অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর। এতে মাংসপেশি গঠন উপযোগী প্রোটিন থাকে, কিন্তু কোনো কোলেস্টেরল থাকে না। সালাদ, স্যান্ডউইচে এটি খাওয়া যায়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা।

পেট ও হৃৎপিণ্ডের সুরক্ষায় পাঁচ খাদ্য !

আপডেট সময় : ০৬:২৩:২১ অপরাহ্ণ, সোমবার, ১ মে ২০১৭