সোমবার | ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। Logo বিশ্ব চিন্তা দিবস ও স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিনে আলোচনা সভা Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু Logo জীবননগর বাঁকা গ্রামে বর্গা জমির কলা কাটা নিয়ে দ্বন্দ্ব বিএনপি কর্মীর মাথায় ইটের আঘাত, কানের অংশ বিচ্ছিন্ন Logo টরন্টোতে ফোবানার ৪০ বছর উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা Logo খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo কয়রায় মৎস্য ঘের দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরার উপকূলে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ মাছ আহরণ, মান্দারবাড়িয়ায় ২২ জেলে আটক Logo জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ৪ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন Logo জীবননগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

পৃথিবী আকৃতির ৭ গ্রহের সন্ধান !

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:৫০:২৫ অপরাহ্ণ, রবিবার, ৯ এপ্রিল ২০১৭
  • ৮১৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সৌরজগতে পৃথিবীর আকৃতির সাতটি গ্রহের সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। গ্রহগুলো সৌরজগতের নিকটবর্তী একটি নক্ষত্রকে ঘিরে ঘূর্ণায়মান।

বিজ্ঞানীদের নতুন এ আবিষ্কার বুধবার জার্নাল ন্যাচারে প্রকাশিত হয়। পাশাপাশি ওয়াশিংটনে নাসার সদরদফতরেও সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা দেয়া হয়। খবর বিবিসি।

বিজ্ঞানীরা নতুন আবিষ্কৃত গ্রহ সাতটিকে জ্যোতির্বিজ্ঞানের ইতিহাসে বিরল ঘটনা উল্লেখ করছেন। কারণ, গ্রহগুলোর আকৃতি পৃথিবীর মতো এবং সেগুলোতে পানির অস্তিত্ব থাকার ফলে আবহাওয়া প্রাণের জন্য উপযুক্ত হতে পারে বলে ধারণা করছেন।

গবেষকদের মতে, সাতটি গ্রহের পৃষ্ঠতে তরল পানির স্তর থাকতে পারে। তবে সাতটির মধ্যে তিনটি গ্রহ প্রাণের বা বসবাসের উপযুক্ত হতে পারে।

জার্নাল ন্যাচারে প্রকাশিত তথ্য অনুসারে, নাসার স্পিটজার স্পেস টেলিস্কোপ ও বেশ কয়েকটি ভূমিভিত্তিক পর্যালোচক সংস্থা এসব গ্রহের সন্ধান পেয়েছে। এগুলো পৃথিবী থেকে ৪০ আলোকবর্ষ দূরে একটি নক্ষত্রকে ঘিরে আবর্তন করছে।

এই গবেষণায় নেতৃত্ব দেয়া বেলজিয়ামের ইউনিভার্সিটি অব লিজের জ্যোতির্বিদ মাইকেল গলোন বলেন, `এবারই প্রথমবারের মতো একটি নক্ষত্র ঘিরে এ ধরনের এতোগুলো গ্রহ পাওয়া গেছে।`

তিনি বলেন, `গ্রহগুলো একে অপরের অনেক কাছাকাছি এবং নক্ষত্রেরও খুব নিকটে, যা বৃহস্পতি গ্রহের চারপাশে চাঁদের কথা মনে করিয়ে দেয়।`

তিনি আরও বলেন, `এখনো নক্ষত্রটি অনেক ছোট এবং শীতল সাতটি গ্রহই নাতিশীতোষ্ণ, যার অর্থ গৃহপৃষ্ঠে তরল পানি রয়েছে এবং সম্ভবত প্রাণেরও অস্তিত্ব রয়েছে।

অতি শীতল ক্ষুদ্রাকৃতির ওই নক্ষত্রের নাম দেয়া হয়েছে টিআরএপিপিআইএসটি-১। বিজ্ঞানীরা বলছেন, এই নক্ষত্রকে ঘিরে আবর্তিত গ্রহগুলো শক্ত গঠনের। সেগুলো বৃহস্পতির মতো গ্যাসীয় নয় বরং শিলা দ্বারা গঠিত হতে পারে।

টিআরএপিপিআইএসটি-১ ই, এফ ও জি নামের তিনটি গ্রহ তথাকথিত `বাসযোগ্য এলাকায়` এবং সেগুলোতে মহাসাগরও থাকতে পারে বলে ধারণা বিজ্ঞানীদের।

এখানে বাসযোগ্য বলতে কোনো নক্ষত্রের চারপাশে ঘূর্ণায়মান গ্রহদের অবস্থানের এমন একটি এলাকা বোঝানো হয়, যে অবস্থানে থাকলে ওই গ্রহ বা গ্রহ পৃষ্ঠে তরল পানি থাকার সম্ভাবনা থাকে।

গবেষকদের বিশ্বাস, টিআরএপিপিআইএসটি-১ এফ প্রাণের জন্য সবচেয়ে উপযুক্ত। এটা পৃথিবীর চেয়ে কিছুটা শীতল। তবে সঠিক অ্যাটমোসফিয়ার ও পর্যাপ্ত গ্রিনহাউজ গ্যাসসহ এটা প্রাণের জন্য উপযুক্ত হতে পারে।

বিজ্ঞানীরা জানান, টেলিস্কোপের সাহায্যে এসব গ্রহের বায়ুমণ্ডলীয় পরিস্থিতি গবেষণা করা যাবে।

সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি অব বার্ন`র অধ্যাপক ব্রিস-অলিভিয়ার ডেমোরি বলছেন, এসব গ্রহের কোনোটির ওজন স্তরে অণুর অস্তিত্ব থাকলে তা জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ দিয়ে চিহ্নিত করা সম্ভব হবে। এর অর্থ দাঁড়াবে ওই গ্রহে প্রাণের অস্তিত্ব রয়েছে।

সহগবেষক ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানী আমাউরি ট্রিউড বলেন, `আমি মনে করি আর কোথাও প্রাণের অস্তিত্ব আছে কি না তা খুঁজে বের করার ক্ষেত্রে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ এগিয়েছি।`

তিনি বলেন, `আমি মনে করি, এর আগে কখনো আমাদের এমন কোনো গ্রহ আবিষ্কার ছিল না, যেখানে প্রাণ আছে কি না তা খুঁজে দেখার মতো। এখানে যদি কোনো প্রাণের অস্তিত্ব থাকে এবং গ্যাস নিঃসরণ করে, যেমনটি আমরা পৃথিবীতে করি, তাহলে আমরা তা জানব।`

তবে আমাউরি ট্রিউড জানান, এটা বলাই সঠিক হবে, আমরা খুব বেশি জানি না। বাসযোগ্য হওয়ার অনেক কিছুই পাল্টে যেতে পারে। এজন্য সবার আগে আমাদের এগুলো পর্যালোচনা করা দরকার।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা।

পৃথিবী আকৃতির ৭ গ্রহের সন্ধান !

আপডেট সময় : ০৬:৫০:২৫ অপরাহ্ণ, রবিবার, ৯ এপ্রিল ২০১৭