রবিবার | ২২ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু Logo জীবননগর বাঁকা গ্রামে বর্গা জমির কলা কাটা নিয়ে দ্বন্দ্ব বিএনপি কর্মীর মাথায় ইটের আঘাত, কানের অংশ বিচ্ছিন্ন Logo টরন্টোতে ফোবানার ৪০ বছর উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা Logo খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo কয়রায় মৎস্য ঘের দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরার উপকূলে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ মাছ আহরণ, মান্দারবাড়িয়ায় ২২ জেলে আটক Logo জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ৪ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন Logo জীবননগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo সাতক্ষীরায় ব্র্যাক-এর উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত Logo ভাষা নিয়ে ভাসাভাসা কথা: ভাষা দিবস ও রাজনীতির ভাষা ড. মাহরুফ চৌধুরী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

রোদ পোড়ার ক্ষতি এড়াতে ঘরোয়া উপায় !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৪৯:৪৬ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০১৭
  • ৮২২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সকালের মিষ্টি রোদটা শরীরে ভিটামিন ডি তৈরি করে। এর বাইরে বেলা গড়ালেই রোদ মানে ক্ষতিকর অতি বেগুনী রশ্মি। ত্বকে কালো কালো ছোপ। মেছতা পড়া। ত্বকে ক্যান্সারের ঝুঁকি। চামড়া কুঁচকে অকালে বুড়িয়ে যাওয়া। আরও নানা সমস্যা। এজন্য রোদে বের হওয়ার আগে ভালো সানস্ক্রিন ও সানগ্লাস ব্যবহার করতে পরামর্শ দেন চিকিৎসক ও বিশেষজ্ঞরা। তবে ভালো সানস্ক্রিনের দামও নেহাত কম নয়। আবার অনেকের এ ধরণের রাসায়নিক উপাদানে তৈরি সানস্ক্রিন ক্রিমে অ্যালার্জির সমস্যা হয়। সবসময় মনেও থাকে না এগুলো ব্যবহার করতে। তারা রোদে পোড়া ত্বকের ক্ষতি কমাতে ব্যবহার করতে পারেন ঘরোয়া কিছু পদ্ধতি। রান্নাঘর থেকেই পেয়ে যাবেন এর উপকরণ।

লেবু আর শসা— ‘ব্লিচিং এজেন্ট’ হিসেবে দু’য়েরই জুড়ি মেলা ভার। এক টেবিলচামচ করে শসার রস, লেবুর রস আর গোলাপজল মিশিয়ে নিন একটা বাটিতে। তুলো দিয়ে কালো ছোপ-ধরা জায়গাগুলোয় লাগিয়ে রাখুন। ১০ মিনিট পর ধুয়ে নিন। প্রতিদিন রোদ থেকে ফিরে যদি এই ফেস প্যাক লাগান, উপকার পাবেন।

ত্বক ঝকঝকে করতে কাঁচা হলুদ বাটা লাগানোর প্রথা নতুন কিছু নয়। দু’টেবিলচামচ বেসনের সঙ্গে এক চিমটি কাঁচা হলুদ মিশিয়ে নিন। তার সঙ্গে মেশান এক টেবিলচামচ কমলালেবুর খোসার গুঁড়ো, এক টেবিলচামচ দুধ আর সামান্য গোলাপজল। ভাল করে মিশিয়ে পরিষ্কার ত্বকে লাগিয়ে নিন এই ফেস প্যাক। মিনিট ২০ রেখে দিন। শুকিয়ে গেলে একটু গোলাপজল ছিটিয়ে নেবেন। ২০ মিনিট পর আস্তে আস্তে স্ক্রাব করে তুলে ফেলুল প্যাকটা। প্রথমে ঘড়ির কাঁটার দিকে স্ক্রাব করবেন। তারপর উল্টোদিকে। একদিন অন্তর এই প্যাক ব্যবহার করুন।

সান-ট্যান তুলতে কাজে আসে অ্যালোভেরা এবং মুসুর ডাল। ২০ মিনিট মুসুর ডাল ভিজিয়ে রেখে পেস্ট করে নিন। টাটকা অ্যালোভেরা জেল আর এক টেবিলচামচ টমেটোর শাঁসের সঙ্গে ডালটা মিশিয়ে মুখে লাগিয়ে রাখুন ২০ মিনিট। এরপর ধুয়ে ফেলুন। ত্বকের আর্দ্রতা জোগাতে এবং কালো ছোপ সরাতে গুঁড়ো দুধও উপকারী। দু’টেবিলচামচ গুঁড়ো দুধের সঙ্গে এক টেবিলচামচ মধু এবং কয়েক ফোঁটা আমন্ড অয়েল মিশিয়ে মুখে লাগান। ২০ মিনিট পরে ধুয়ে ফেলুন।

ট্যান তোলার আরেকটা খুব সহজলভ্য উপকরণ হল আলু। খোসা ছাড়িয়ে টুকরো করে নিন। তারপর ব্লেন্ড করে ফেলুন ভালমতো। এবার কালো ছোপ-ধরা জায়গাগুলোয় আধাঘণ্টা লাগিয়ে রাখুন। নিয়মিত লাগালে কালো ছোপ মিলিয়ে যাবে।

হাতে-পায়ে কালো ছোপ ধরলে এই প্যাকটা লাগাতে পারেন। চন্দনের গুড়া, টমেটো আর শসা থেঁতো এবং লেবুর রস নিন এক টেবিলচামচ করে। একসঙ্গে মিশিয়ে নিন। ১৫ মিনিট হাতে-পায়ে লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। শুষ্ক ত্বক হলে ময়েশ্চারাইজার লাগিয়ে নেবেন এর পরে। নিয়মিত এই প্যাক লাগালে ফল পাবেন।

পেঁপেও কালো ছোপ তোলার ক্ষেত্রে কার্যকরী। স্রেফ কয়েক টুকরো পেঁপে থেতো করে নিন। তার সঙ্গে মেশান কয়েক ফোঁটা লেবুর রস। এবার ভাল করে লাগিয়ে নিন হাতে আর পায়ে। ২০/২৫ মিনিট পর ধুয়ে ফেলুন। ব্যস!

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু

রোদ পোড়ার ক্ষতি এড়াতে ঘরোয়া উপায় !

আপডেট সময় : ১১:৪৯:৪৬ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০১৭