রবিবার | ২২ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। Logo বিশ্ব চিন্তা দিবস ও স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিনে আলোচনা সভা Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু Logo জীবননগর বাঁকা গ্রামে বর্গা জমির কলা কাটা নিয়ে দ্বন্দ্ব বিএনপি কর্মীর মাথায় ইটের আঘাত, কানের অংশ বিচ্ছিন্ন Logo টরন্টোতে ফোবানার ৪০ বছর উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা Logo খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo কয়রায় মৎস্য ঘের দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরার উপকূলে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ মাছ আহরণ, মান্দারবাড়িয়ায় ২২ জেলে আটক Logo জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ৪ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন Logo জীবননগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

চামড়াসহ চিকেনেই বেশি পুষ্টি !

  • amzad khan
  • আপডেট সময় : ০২:১০:১৫ অপরাহ্ণ, বুধবার, ৫ এপ্রিল ২০১৭
  • ৮১৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

খাওয়াদাওয়া সম্পর্কে প্রত্যেক প্রজন্মেরই থাকে নিজস্ব ধারণা। একটু স্বাস্থ্য সচেতন আধুনিক বাঙালি আবার স্বাস্থ্যের কারণে মাখনের বদলে স্থান দিয়েছে মার্জারিনকে। বর্তমান প্রজন্ম রোগা হওয়ার আশায় ঝুঁকেছে ‘জিরো ক্যালরি’ বেভারেজের দিকে। তেমনই ধারণা রয়েছে সাস্থ্যসম্মত ভাবে চিকেন খেতে হলে ছাল ছাড়িয়ে খাওয়া উচিত। কারণ চিকেনের স্কিন অস্বাস্থ্যকর। ছাল ছাড়ানো চিকেন নাকি লিন মিট। যা স্বাস্থ্যের পক্ষে উপকারী। তবে চিকিৎসকরা কিন্তু বলছেন সম্পূর্ণ ভিন্ন কথা।

আমাদের প্রচলিত ধারণা চিকেনের ছালে প্রচুর পরিমাণ ফ্যাট রয়েছে। এবং ডায়েটারি ফ্যাটের পরিমাণ কমানোর জন্য চিকেন ছাল ছাড়িয়ে খাওয়া উচিত। কিন্তু সত্যিটা হল সুস্থ থাকার জন্য আমাদের শরীরের ফ্যাট প্রয়োজন। সেই সঙ্গেই মনে রাখতে হবে যে বিভিন্ন ধরনের ফ্যাট রয়েছে। দীর্ঘ দিন ধরে মানুষের ধারণা ছিল স্যাচুরেটেড ফ্যাট শরীরের পক্ষে খারাপ। যা হার্টের অসুখ, হার্ট অ্যাটাক, ওবেসিটির ঝুঁকি বাড়ায়। যদিও, ধীরে ধীরে ভেঙে যাচ্ছে সেই ধারণা।

২০১০ সালে প্রকাশিত ২০ টি গবেষণাপত্রে উল্লেখিত বিষয় থেকে স্যাচুরেটেড ফ্যাটের সঙ্গে কার্ডিওভ্যাসকুলার ডিজিজের সম্পর্ক খতিয়ে দেখা হয়। যার ফলাফলে স্পষ্ট ভাবে উঠে এসেছিল, স্যাচুরেটেড ফ্যাট খাওয়ার সঙ্গে হার্টের অসুখে আক্রান্ত হওয়ার কোনও সম্পর্ক নেই। সুস্থ থাকার জন্য ওমেগা থ্রি ও ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড অত্যন্ত প্রয়োজনীয়। আবার অন্য দিকে দেখা গিয়েছিল, হার্টের অসুখ, হার্ট অ্যাটাক ও ডায়াবেটিসের সঙ্গে ট্রান্স ফ্যাটের সম্পর্ক রয়েছে।

চিকেন স্কিনে রয়েছে স্যাচুরেটেড ফ্যাট, মনোস্যাচুরেটেড ফ্যাট ও পলিস্যাচুরেটেড ফ্যাট। এই প্রতিটা ফ্যাটই স্বাস্থ্যকর ফ্যাট। সেই সঙ্গেই চিকেন স্কিনে ট্রান্স ফ্যাট একেবারে‌ই নেই।

চামড়া ছাড়ালে কি চিকেনের ক্যালরি কমে?

রোগা হওয়ার জন্য অনেকেই ক্যালরি মেপে ডায়েট মেনে চললেও বিশেষজ্ঞরা এই ধরনের ডায়েটকে বিশেষ উপকারী মনে করেন না। দীর্ঘ সময় ধরে ওজন ধরে রাখার জন্য ক্যালরি মাপা ডায়েট বিশেষ কার্যকর নয়। শরীরের সত্যিই কি প্রয়োজন তা বুঝতে গেলে ভিটামিন, মিনারেল ও প্রোটিনের কথা মাথায় রাখতে হবে। যেমন ক্যালরি কম বলে আপনি ডায়েট সোডা খেতেই পারেন রোজ। কিন্তু তাতে শরীরে কোনও প্রয়োজনীয় পুষ্টিই পৌঁছচ্ছে না। একই ভাবে, চিকেনের ছাল ছাড়ালে মাত্র ৪৫ ক্যালরি কম হয়। কিন্তু সঙ্গে যুক্ত হয় প্রচুর পুষ্টিগুণ।

চামড়াসহ চিকেনের পুষ্টিগুণ

যে হেতু চিকেনের ছালে শুধুমাত্র উপকারি ফ্যাট থাকে তাই বাড়তি ক্যালোরি নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। রান্নার সময় চিকেনে ছাল থাকলে তা সঙ্গে থাকা মশলা, সব্জি থেকে পুষ্টিগুণ শোষণেও সাহায্য করে। ফলে চিকেন স্কিন প্রচুর পুষ্টিগুণের বাহক হিসেবেও কাজ করে।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা।

চামড়াসহ চিকেনেই বেশি পুষ্টি !

আপডেট সময় : ০২:১০:১৫ অপরাহ্ণ, বুধবার, ৫ এপ্রিল ২০১৭