বৃহস্পতিবার | ১৫ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo ঝালকাঠির নবগ্রাম বাজারে বসত ঘরে আগুন, অগ্নি দগ্ধ শিশু Logo ভারতীয় নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ Logo গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে: আলী রীয়াজ Logo বাংলাদেশের মধ্যমেয়াদি অর্থনৈতিক সম্ভাবনার উন্নতি হয়েছে: বিশ্বব্যাংক Logo আপিলে প্রার্থিতা ফিরে পেলেন চাঁদপুর-২ আসনে লেবার পার্টির নাসিমা নাজনীন সরকার Logo আমরা বিএনপি পরিবারের উদ্যোগে সাতক্ষীরার ৯নং ওয়ার্ডে তারেক রহমানের ৮ দফা রাষ্ট্র বিনির্মাণ কর্মসূচির লিফলেট বিতরণ Logo আবেদনের শর্ত পূরণ ছাড়াই খুবির সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি Logo দায়মুক্তি আইনের বিরুদ্ধে সিরাজগঞ্জে প্রতিবাদ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি ক্যাবের Logo চুয়াডাঙ্গা-ঝিনাইদহে প্রতারক চক্রের বেপরোয়া তান্ডব, চাকরীর প্রলোভনে ৬ লাখ টাকা হাতিয়ে নেওয়ার পর বিপাকে ভুক্তভোগী পরিবার, থানায় অভিযোগ দায়ের Logo সাতক্ষীরায় ইয়াবা, অবৈধ অর্থ ও অস্ত্রসহ শীর্ষ মাদক ব্যবসায়ী ইয়াসিন আরাফাতসহ  গ্রেফতার- ৩

মহান বিজয় দিবস উপলক্ষ্যে খুবির ন্যাশনালিস্ট টিচার্স এসোসিয়েশন (এনটিএ) এর বিবৃতি

মহান বিজয় দিবস উপলক্ষ্যে শুভেচ্ছা বাণী দিয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ের ন্যাশনালিস্ট টিচার্স এসোসিয়েশন (এনটিএ) এর নেতৃবৃন্দ। এনটিএ’র সভাপতি প্রফেসর শেখ মাহমুদুল হাসান ও সাধারণ সম্পাদক প্রফেসর ড মোঃ নাজমুস সাদাত স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, ১৬ ডিসেম্বর ২০২৫ বাংলাদেশের মহান বিজয় দিবস। এই দিনটি আমাদের জাতীয় ইতিহাসের এক গৌরবময় অধ্যায়, যেদিন দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। লাখো শহীদের আত্মত্যাগ, অগণিত নারীর ত্যাগ ও বীর মুক্তিযোদ্ধাদের সাহসিকতায় আমরা পেয়েছি লাল-সবুজের পতাকা।
বিবৃতিতে আরও বলা হয়, বিজয় দিবস আমাদের মনে করিয়ে দেয় স্বাধীনতার মূল্য, দেশপ্রেম ও ঐক্যের শক্তি। ২০২৪ সালে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদী দুঃশাসনের অবসানের পর বাংলাদেশ এখন গণতন্ত্রের পথে অগ্রসর হচ্ছে। এর প্রেক্ষিতে ২০২৫ সালে দাঁড়িয়ে আমরা অঙ্গীকার করি- জুলাই বিপ্লব ও মুক্তিযুদ্ধকে সত্যিকার অর্থে ধারণের মাধ্যমে ন্যায়, সমতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করব। সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঝালকাঠির নবগ্রাম বাজারে বসত ঘরে আগুন, অগ্নি দগ্ধ শিশু

মহান বিজয় দিবস উপলক্ষ্যে খুবির ন্যাশনালিস্ট টিচার্স এসোসিয়েশন (এনটিএ) এর বিবৃতি

আপডেট সময় : ০৮:৪৮:৪৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫