রবিবার | ২২ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। Logo বিশ্ব চিন্তা দিবস ও স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিনে আলোচনা সভা Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু Logo জীবননগর বাঁকা গ্রামে বর্গা জমির কলা কাটা নিয়ে দ্বন্দ্ব বিএনপি কর্মীর মাথায় ইটের আঘাত, কানের অংশ বিচ্ছিন্ন Logo টরন্টোতে ফোবানার ৪০ বছর উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা Logo খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo কয়রায় মৎস্য ঘের দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরার উপকূলে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ মাছ আহরণ, মান্দারবাড়িয়ায় ২২ জেলে আটক Logo জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ৪ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন Logo জীবননগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

আজ খাগড়াছড়িতে এনসিপির পদযাত্রা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৫:২৬:১৮ অপরাহ্ণ, সোমবার, ২১ জুলাই ২০২৫
  • ৭৬৪ বার পড়া হয়েছে

পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়িতে সোমবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি অনুষ্ঠিত হতে যাচ্ছে। বেলা ১১টায় খাগড়াছড়ি শহরের চেঙ্গী স্কয়ার থেকে এই পদযাত্রা শুরু হবে। পদযাত্রা শেষে শহরের মুক্তমঞ্চে একটি জনসভা অনুষ্ঠিত হবে।

এনসিপির এই কর্মসূচিকে ঘিরে খাগড়াছড়িতে আজ সকাল থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

সকালে খাগড়াছড়ি শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, এনসিপি নেতাদের স্বাগত জানিয়ে নানা স্থানে তোরণ নির্মাণ করা হয়েছে। এ ছাড়া ঝোলানো হয়েছে ব্যানার ও ফেস্টুন। শহরের মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবস্থান করতে দেখা যায়। জানতে চাইলে খাগড়াছড়ির পুলিশ সুপার আরেফিন জুয়েল বলেন, এনসিপির কর্মসূচি ঘিরে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

এনসিপি সূত্রে জানা গেছে, আজ খাগড়াছড়ির কর্মসূচিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং যুগ্ম সদস্যসচিব তাসনিম জারাসহ শীর্ষ নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।

এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক ও খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য মনজিলা আক্তার ঝুমা বলেন, কর্মসূচিতে জেলার নয়টি উপজেলা থেকে লোকজন আসবে। বেলা ১১টায় খাগড়াছড়ি চেঙ্গী স্কয়ার থেকে পদযাত্রা শুরু হবে। এরপর মহাজনপাড়া, নারকেল বাগান বাজার হয়ে আদালত সড়ক পর্যন্ত গিয়ে শাপলা চত্বরে এসে পদযাত্রা শেষ হবে। পরে মুক্তমঞ্চে জনসভা অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ‘আমরা আশা করি আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে সব দল সহায়তা করবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা।

আজ খাগড়াছড়িতে এনসিপির পদযাত্রা

আপডেট সময় : ০৫:২৬:১৮ অপরাহ্ণ, সোমবার, ২১ জুলাই ২০২৫