রবিবার | ২২ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু Logo জীবননগর বাঁকা গ্রামে বর্গা জমির কলা কাটা নিয়ে দ্বন্দ্ব বিএনপি কর্মীর মাথায় ইটের আঘাত, কানের অংশ বিচ্ছিন্ন Logo টরন্টোতে ফোবানার ৪০ বছর উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা Logo খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo কয়রায় মৎস্য ঘের দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরার উপকূলে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ মাছ আহরণ, মান্দারবাড়িয়ায় ২২ জেলে আটক Logo জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ৪ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন Logo জীবননগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo সাতক্ষীরায় ব্র্যাক-এর উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত Logo ভাষা নিয়ে ভাসাভাসা কথা: ভাষা দিবস ও রাজনীতির ভাষা ড. মাহরুফ চৌধুরী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

আসিফ মাহমুদের অস্ত্রের লাইসেন্স নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৮:৩৯:৫৫ অপরাহ্ণ, সোমবার, ৩০ জুন ২০২৫
  • ৭৫৫ বার পড়া হয়েছে

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে বিমানবন্দরে যে ম্যাগাজিন পাওয়া গেছে, সেটি একে-৪৭-এর নয় বরং তার একটি পিস্তলের খালি ম্যাগাজিন ছিল, এবং এটি সঙ্গে নেওয়াটা ছিল অনিচ্ছাকৃত ও ভুলবশত।

তিনি আজ সোমবার (৩০ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান।
তিনি বলেন, অনেকে বলছেন, তিনি একে-৪৭-এর লাইসেন্স পেয়েছেন— এটা সঠিক নয়। এটি তার বৈধ অস্ত্রের একটি খালি ম্যাগাজিন, যা তিনি ভুলবশত সঙ্গে নিয়ে গিয়েছিলেন। এটা আসলে ঠিক সেই রকম একটি ভুল, যেমন আপনি ভুল করে চশমার বদলে মোবাইল নিয়ে বের হয়ে যান। যদি তিনি আগে জানতেন, তাহলে কোনো অবস্থায়ই এটি সঙ্গে নিতেন না।

এ সময় উপদেষ্টা আসিফ মাহমুদের বয়স ৩০ না হওয়ার পরও কীভাবে তিনি অস্ত্রের লাইসেন্স পেলেন— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি যেহেতু অস্ত্র আইনটি ভালোভাবে দেখিনি, সেহেতু এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না।

এয়ারপোর্ট নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠলে তিনি বলেন, এয়ারপোর্টে দুই দফা স্ক্যানিংয়ের পরও ম্যাগাজিনটি ধরা পড়েনি, তৃতীয় দফায় গিয়ে এটি শনাক্ত হয়। এই ঘটনায় কোথায় গাফিলতি হয়েছে, তা খতিয়ে দেখতে বলা হয়েছে। আবার অনেক সময় দেখা যায়, প্রভাবশালী কেউ প্রবেশ করলে কিছু ‘প্রিভিলেজ’ পেয়ে যান। কিন্তু সবাইকে মনে রাখতে হবে— আইনের চোখে সবাই সমান। কোনো ধরনের ছাড় দেওয়ার সুযোগ নেই।

তিনি আরও জানান, ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের অনুষ্ঠান নির্বিঘ্নে আয়োজনের বিষয়ে আজকের বৈঠকে আলোচনা হয়েছে। এই সময়কে কেন্দ্র করে কোনো ধরনের আইনশৃঙ্খলা হুমকি নেই। তবে সকল কার্যক্রম শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রস্তুত থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু

আসিফ মাহমুদের অস্ত্রের লাইসেন্স নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় : ০৮:৩৯:৫৫ অপরাহ্ণ, সোমবার, ৩০ জুন ২০২৫