রবিবার | ২২ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। Logo বিশ্ব চিন্তা দিবস ও স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিনে আলোচনা সভা Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু Logo জীবননগর বাঁকা গ্রামে বর্গা জমির কলা কাটা নিয়ে দ্বন্দ্ব বিএনপি কর্মীর মাথায় ইটের আঘাত, কানের অংশ বিচ্ছিন্ন Logo টরন্টোতে ফোবানার ৪০ বছর উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা Logo খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo কয়রায় মৎস্য ঘের দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরার উপকূলে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ মাছ আহরণ, মান্দারবাড়িয়ায় ২২ জেলে আটক Logo জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ৪ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন Logo জীবননগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

‘উমামার সব অভিযোগ ফেলে দেওয়ার মতো না, আবার সব গ্রহণ করার মতোও না’

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৮:১০:০৩ অপরাহ্ণ, রবিবার, ২৯ জুন ২০২৫
  • ৭৪৯ বার পড়া হয়েছে

গত শুক্রবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে সরে দাঁড়ান সংগঠনটির মুখপাত্র উমামা ফাতেমা। পোস্টে দায়িত্ব ছাড়ার ঘোষণার পাশাপাশি প্ল্যাটফরমের বিরুদ্ধে এবং সহযোদ্ধাদের নিয়েও নানা অভিযোগ করেন তিনি।

উমামা তোলা সেসব অভিযোগ ফেলে দেওয়ার মতো না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। শনিবার (২৮ জুন) রাতে দেশের একটি বেসরকারি টেলিভিশন টক শোতে যোগ দিয়ে উপস্থাপকের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘উমামা ফাতেমা যেসব অভিযোগ তুলেছেন, তার মধ্যে সব অভিযোগ ফেলে দেওয়ার মতো না। আবার সব গ্রহণ করার মতোও না।’

গণ-অভ্যুত্থানে যারা নারীদের সংগঠিত করেছেন, তাদের মধ্যে উমামা ফাতেমা অন্যতম বলে জানিয়েছেন সারজিস আলম। তিনি বলেন, ‘এই গুরুত্বটা ছিল বলেই উমামা আমাদের অভ্যুত্থান-পরবর্তী বৈষম্যবিরোধী প্ল্যাটফরমের কেন্দ্রীয় কমিটির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে অভ্যুত্থান-পরবর্তী সময়ে মনে হয়েছে, প্রত্যেক মানুষের প্রত্যেকটা জিনিস দেখার দৃষ্টিভঙ্গি ভিন্ন।’

তিনি আরও বলেন, ‘এটা সত্যি যে অভ্যুত্থান-পরবর্তী সময়ে সব বিষয় যেভাবে হওয়ার প্রয়োজন ছিল, আমাদের প্রত্যাশা যেমনটা ছিল, সেভাবে সব হয়নি। এই সমগ্র সিচুয়েশনের মধ্য দিয়ে আমরা নতুন করে যাচ্ছি, প্রথমবারের মতো যাচ্ছি। এ কারণে হয়তো অনেকে নিজের অজান্তে এমন অনেক কিছু করছে, যেটা অপরপ্রান্ত থেকে মনে হচ্ছে অপ্রত্যাশিত। আবার কারও কাছে মনে হচ্ছে এটাই ঠিক।’

তবে তিনি বিষয়গুলো নিয়ে উমামা ফাতেমার সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলবেন বলে জানিয়েছেন সারজিস। তিনি বলেন, ‘আমারও জানা উচিত তার কোন জায়গায় সীমাবদ্ধতা মনে হয়েছে। এই জিনিসগুলো নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি।’

এর আগে শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে উমামা লিখেছেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে আমার আনুষ্ঠানিক যাত্রা এখানেই শেষ হলো।’

ওই পোস্টে উমামা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কাউন্সিল ও কার্যক্রম নিয়ে নানা অভিযোগ জানান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা।

‘উমামার সব অভিযোগ ফেলে দেওয়ার মতো না, আবার সব গ্রহণ করার মতোও না’

আপডেট সময় : ০৮:১০:০৩ অপরাহ্ণ, রবিবার, ২৯ জুন ২০২৫