রবিবার | ২২ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। Logo বিশ্ব চিন্তা দিবস ও স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিনে আলোচনা সভা Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু Logo জীবননগর বাঁকা গ্রামে বর্গা জমির কলা কাটা নিয়ে দ্বন্দ্ব বিএনপি কর্মীর মাথায় ইটের আঘাত, কানের অংশ বিচ্ছিন্ন Logo টরন্টোতে ফোবানার ৪০ বছর উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা Logo খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo কয়রায় মৎস্য ঘের দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরার উপকূলে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ মাছ আহরণ, মান্দারবাড়িয়ায় ২২ জেলে আটক Logo জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ৪ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন Logo জীবননগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

ইসলামী আন্দোলনের মহাসমাবেশে চাঁদপুর জেলা থেকে ২০ সহস্রাধিক নেতাকর্মী যোগদান

সংস্কার, জুলাই হত্যাকাণ্ডের বিচার ও পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে ইসলামী আন্দোলনের মহাসমাবেশে চাঁদপুর জেলা থেকে ২০ সহস্রাধিক নেতাকর্মী যোগ দিয়েছেন।

শনিবার (২৮ জুন) দুপুরে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান, সেক্রেটারী কেএম ইয়াসিন রাসেদ সানী ও সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল আহমাদের নেতৃত্বে এই বিপুলসংখ্যক নেতাকর্মীরা সমাবেশে যোগদান করেন।

মহাসমাবেশ সফল করতে চাঁদপুর, হাইমচর ও ফরিদগঞ্জ উপজেলা শাখা লঞ্চযোগে, মতলব উত্তর উপজেলা শাখার একাংশও মোহনপুর থেকে পৃথক রিজার্ভ লঞ্চে, মতলব উত্তর, দক্ষিণ, হাজীগঞ্জ, শাহারাস্তি, কচুয়া উপজেলা শাখা পৃথক পৃথক রিজার্ভ বাস ও মাইক্রো নিয়ে মহাসমাবেশে অংশগ্রহণ করে। এছাড়াও চাঁদপুর লঞ্চঘাট থেকে সকাল ৯টায় ঈগল-৩ লঞ্চ সমাবেশের উদ্দেশ্যে ছেড়ে যায়।

১০টায় কোরআন তিলাওয়াতের মাধ্যমে সমাবেশের প্রথম পর্ব শুরু হয়। আর দুপুর ২টায় সমাবেশের মূলপর্ব শুরু হয়েছে। এতে সভাপতিত্ব করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি রেজাউল করীম চরমোনাই পীর। এ সময় ‘নারায়ে তাকবির আল্লাহ আকবার’ স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা সোহরাওয়ার্দী উদ্যান। মহাসমাবেশ থেকে ১৬ দফা ঘোষণা করেন ইসলামী আন্দোলন।

চাঁদপুর জেলা, উপজেলা এবং বিভিন্ন ইউনিয়ন থেকে কষ্ট করে নেতাকর্মীরা সমাবেশে যোগদান করায় ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার পক্ষ থেকে সভাপতি ও সেক্রেটারী সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ছবির ক্যাপশন: ইসলামী আন্দোলনের মহাসমাবেশে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে চাঁদপুর জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান, সেক্রেটারী কেএম ইয়াসিন রাসেদ সানী ও সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল আহমাদের নেতৃত্বে ২০ সহস্রাধিক নেতাকর্মী যোগদান করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা।

ইসলামী আন্দোলনের মহাসমাবেশে চাঁদপুর জেলা থেকে ২০ সহস্রাধিক নেতাকর্মী যোগদান

আপডেট সময় : ১১:১১:০০ পূর্বাহ্ণ, রবিবার, ২৯ জুন ২০২৫