রবিবার | ২২ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। Logo বিশ্ব চিন্তা দিবস ও স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিনে আলোচনা সভা Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু Logo জীবননগর বাঁকা গ্রামে বর্গা জমির কলা কাটা নিয়ে দ্বন্দ্ব বিএনপি কর্মীর মাথায় ইটের আঘাত, কানের অংশ বিচ্ছিন্ন Logo টরন্টোতে ফোবানার ৪০ বছর উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা Logo খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo কয়রায় মৎস্য ঘের দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরার উপকূলে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ মাছ আহরণ, মান্দারবাড়িয়ায় ২২ জেলে আটক Logo জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ৪ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন Logo জীবননগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

‘চব্বিশের যোদ্ধারা ঐক্যবদ্ধ থাকলে কোনো ফ্যাসিস্ট আর দাঁড়াতে পারবে না’

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৭:৩৫:৪২ অপরাহ্ণ, শনিবার, ২৮ জুন ২০২৫
  • ৭৪৮ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম জানিয়েছেন, নতুন বাংলাদেশে চব্বিশের অভ্যুত্থানের স্পিরিট, খুনিদের বিচার ও রাষ্ট্র সংস্কারের প্রশ্নে সকল মতের মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা জুলাই যোদ্ধার এক থাকলে কোনও ফ্যাসিস্ট মাথা চাড়া দিতে পারবে না বলেও হুঙ্কার দেন তিনি।

শনিবার (২৮ জুন) বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে তিন দফা দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত মহাসমাবেশে বক্তৃতা করেন তিনি।

সারজিস বলেন, ‘চব্বিশের অভ্যুত্থানের স্পিরিটের প্রশ্নে, খুনিদের বিচারের প্রশ্নে ও রাষ্ট্র সংস্কারের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব। আমরা যতদিন ঐক্যবদ্ধ থাকব ততদিন এই বাংলাদেশে আর কোনো হাসিনা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না।’

তিনি বলেন, ‘আমরা যারা অভ্যুত্থানের সহযোদ্ধা ছিলাম, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি–আগামীর বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্ট কোনো নামে কোনো ব্যক্তিকে সামনে রেখে, কোনো দলকে সামনে রেখে এই বাংলাদেশে দাঁড়াতে পারবে না।’

প্রপাগান্ডায় নিজেদের কিছু আসে-যায় না মন্তব্য করে এনসিপির উত্তরাঞ্চলের এ মুখ্য সমন্বয়ক বলেন, ‘বাংলাদেশ এগিয়ে যাবে। জনগণের সামনে আমাদের দৃষ্টান্ত স্থাপন করতে হবে। আমরা রাজনৈতিক সমাবেশ করব কিন্তু যেন জনগণের ভোগান্তি না হয় সেটা মনে রাখতে হবে। আগেও এখানে সমাবেশ হয়েছে কিন্তু আমরা দেখেছি সমাবেশ শেষ করে ময়লা পরিষ্কার করা হয়েছে। এই বাংলাদেশই আমরা চেয়েছিলাম।’

তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে আপনারা যখন ঢাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো থেকে শুরু করে দেশের বিভিন্ন রণক্ষেত্রে অংশগ্রহণ করেছেন, আপনাদেরকে পাঞ্জাবি-পায়জামা-টুপি দেখে টার্গেট কিলিং করা হয়েছে। আমার মাদ্রাসার অসংখ্য ভাই এই টার্গেট কিলিংয়ের শিকার হয়েছেন। আগামীর বাংলাদেশে কেউ যেন কাউকে টার্গেট কিলিংয়ের শিকার না করতে পারে, সে বিষয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

সারজিস বলেন, ‘আমরা সংস্কার ও বিচার সামনে রেখে আমাদের এই লড়াই করছি। আপনারা পিআরের কথা বলেছেন। আগামীর বাংলাদেশের সংসদে আমরা যদি আসলেই জনগণের প্রতিনিধিত্ব চাই, তাহলে এই পিআর নিয়ে আমাদের আরও জোরেশোরে ভাবতে হবে।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা।

‘চব্বিশের যোদ্ধারা ঐক্যবদ্ধ থাকলে কোনো ফ্যাসিস্ট আর দাঁড়াতে পারবে না’

আপডেট সময় : ০৭:৩৫:৪২ অপরাহ্ণ, শনিবার, ২৮ জুন ২০২৫