সোমবার | ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। Logo বিশ্ব চিন্তা দিবস ও স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিনে আলোচনা সভা Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু Logo জীবননগর বাঁকা গ্রামে বর্গা জমির কলা কাটা নিয়ে দ্বন্দ্ব বিএনপি কর্মীর মাথায় ইটের আঘাত, কানের অংশ বিচ্ছিন্ন Logo টরন্টোতে ফোবানার ৪০ বছর উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা Logo খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo কয়রায় মৎস্য ঘের দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরার উপকূলে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ মাছ আহরণ, মান্দারবাড়িয়ায় ২২ জেলে আটক Logo জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ৪ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন Logo জীবননগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

শহীদ আবু সাঈদের আত্মত্যাগই ফ্যাসিবাদের ভিত নাড়িয়ে দিয়েছিল: শফিকুর রহমান

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৮:১১:২২ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
  • ৭৪৭ বার পড়া হয়েছে

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, শহীদ আবু সাঈদের আত্মত্যাগই দেশে ফ্যাসিবাদী শাসনের ভিত নাড়িয়ে দিয়েছিল। তিনি বলেন, “গত বছরের ৫ আগস্ট ছাত্র ও জনতার সম্মিলিত আন্দোলনের মাধ্যমে আল্লাহ আমাদেরকে মাফিয়াতান্ত্রিক শাসন থেকে মুক্তি দিয়েছেন। যুব সমাজ রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ঐতিহাসিক ভূমিকা রেখেছে।”

মঙ্গলবার (২৪ জুন) রাজধানীর মিরপুরে ঢাকা-১৫ আসনের সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান অভিযোগ করে বলেন, “আওয়ামী শাসনে দেশ পরিণত হয়েছিল একটি জ্বলন্ত অগ্নিগিরিতে। নির্বাচনের আগে আমাদের প্রার্থীদের বাধা দেওয়া হয়, কর্মীদের তুলে নিয়ে আটক করে নির্যাতন চালানো হয়। এটি কোনো সভ্য সমাজে কাম্য নয়। আগুনকে ছাইচাপা দিয়ে রাখা যায় না—শেষ পর্যন্ত ফ্যাসিবাদের তখতে তাউস ভেঙে পড়েছে।”

তিনি বলেন, দীর্ঘ দুঃশাসনে দেশ অপরাধ ও মাফিয়াদের অভয়ারণ্যে পরিণত হয়েছিল। হত্যা, গুম, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসে দেশ ছিল কার্যত অকার্যকর। তবে আল্লাহর বিশেষ অনুগ্রহে এখন পরিবর্তনের পথ উন্মুক্ত হয়েছে। “জনগণ আমাদের ওপর আস্থা রাখলে আমরা ন্যায়-ইনসাফভিত্তিক আধুনিক কল্যাণ রাষ্ট্র গড়ে তুলব,” বলেন জামায়াত আমির। সেই সঙ্গে তিনি সবাইকে জামায়াতের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় নেতা ড. মুহাম্মদ রেজাউল করিম, লস্কর মো. তসলিম এবং ডা. ফখরুদ্দীন মানিক প্রমুখ

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা।

শহীদ আবু সাঈদের আত্মত্যাগই ফ্যাসিবাদের ভিত নাড়িয়ে দিয়েছিল: শফিকুর রহমান

আপডেট সময় : ০৮:১১:২২ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫