সোমবার | ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। Logo বিশ্ব চিন্তা দিবস ও স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিনে আলোচনা সভা Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু Logo জীবননগর বাঁকা গ্রামে বর্গা জমির কলা কাটা নিয়ে দ্বন্দ্ব বিএনপি কর্মীর মাথায় ইটের আঘাত, কানের অংশ বিচ্ছিন্ন Logo টরন্টোতে ফোবানার ৪০ বছর উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা Logo খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo কয়রায় মৎস্য ঘের দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরার উপকূলে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ মাছ আহরণ, মান্দারবাড়িয়ায় ২২ জেলে আটক Logo জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ৪ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন Logo জীবননগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

মেধাপাচার বন্ধ ও মাতৃভাষায় শিক্ষাগ্রহণের তাগিদ সালাহউদ্দিনের

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০২:০৪:২৯ অপরাহ্ণ, রবিবার, ২২ জুন ২০২৫
  • ৭৪৭ বার পড়া হয়েছে

রাষ্ট্র ও শিক্ষক-শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় মেধা পাচার বন্ধের তাগিদ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, রাষ্ট্র ও শিক্ষক-শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা যাতে ব্রেন ড্রেন (মেধা পাচার) বন্ধ করতে পারি। দেশে যদি উন্নতমানের রিসার্চ করার সুযোগ থাকে, ভালো পরিবেশ থাকে; তবে বিদেশ কেন যাবে মানুষ?    

রোববার (২২ জুন) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে তারুণ্যের রাষ্ট্র চিন্তার আয়োজনে ‘শিক্ষা ও শিক্ষাঙ্গন’ শীর্ষক সংলাপে তিনি এসব কথা বলেন।

এ সময় মতৃভাষায় শিক্ষা গ্রহণের ওপর জোর দেন সালাহউদ্দিন। তিনি বলেন, আমাদের এখানে এমন একটি পরিবেশ তৈরি করা হয়েছে, যার ফলে একবার চলে গেলে মেধাবিরা এখানে আর ফিরে আসে না। আমি অনেক দেশ দেখেছি, সাম্প্রতিক ইতিহাসে আমরা চাইনা ও ইন্ডিয়াতে দেখেছি, তারা অন্য দেশ থেকে প্রশিক্ষণ, জ্ঞান নিয়ে এসে নিজের দেশকে ডেভেলপ করেছে।

তিনি বলেন, আমাদের এখান থেকে ব্রেন ড্রেন হওয়ার বহুবিধ কারণ রয়েছে। সেগুলো যদি রোধ করা যায় তবে তা রোধ করা যাবে।

মাতৃভাষায় শিক্ষা অর্জনের ওপর গুরুত্ব দিয়ে সালাহউদ্দিন বলেন, ‘আমাদের প্রাথমিক শিক্ষা গ্রহণ করতে হবে মাতৃভাষায়। আমরা অবশ্যই সেকেন্ডারি শিক্ষা গ্রহণ করবো, কিন্তু আমরা যদি বিদেশি ভাষায় প্রাথমিক ও সেকেন্ডারি লেভেল বা হায়ার সেকেন্ডারি পড়তে যায়, তবে সে ক্ষেত্রে মেধার বিকাশটা হবে না। যখন শিশু কথা বলে, তার মা যেভাবে কথা বলে সেও সেভাবে কথা বলে। শুধু ইংলিশ মিডিয়াম স্কুল সৃষ্টি করলাম, সেখানে পড়ালাম আমেরিকা পাঠাবো বলে- এগুলো ইমোশন।’

সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি মাতৃভাষায় পড়ানোর আহ্বান জানিয়ে সালাহউদ্দিন বলেন, এর বাইরেও আমরা বিদেশি দুটো ভাষা শেখাবো।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় আসলে শিক্ষা ও গবেষণায় কোনো অবহেলা করা হবে না। উন্নত শিক্ষা ও গবেষণা নিশ্চিত করা গেলে মেধা পাচার হবে না।

তিনি বলেন, আমরা যদি এমন পরিবেশ সৃষ্টি করি, যেখানে শিক্ষা ও গবেষণা দুটোই এগিয়ে নেওয়া যাবে। তবে মেধা পাচার রোধ করা যাবে। কিন্তু আমরা অপকালচারের শিকার হয়েছিলাম। যেভাবে মেধাকে অবমূল্যায়ন করা হয়েছে, শিক্ষাকে পলিটিসাইজ করা হয়েছে, সেটার পরিণতি আজকের এই সেমিনার।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা।

মেধাপাচার বন্ধ ও মাতৃভাষায় শিক্ষাগ্রহণের তাগিদ সালাহউদ্দিনের

আপডেট সময় : ০২:০৪:২৯ অপরাহ্ণ, রবিবার, ২২ জুন ২০২৫