সোমবার | ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। Logo বিশ্ব চিন্তা দিবস ও স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিনে আলোচনা সভা Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু Logo জীবননগর বাঁকা গ্রামে বর্গা জমির কলা কাটা নিয়ে দ্বন্দ্ব বিএনপি কর্মীর মাথায় ইটের আঘাত, কানের অংশ বিচ্ছিন্ন Logo টরন্টোতে ফোবানার ৪০ বছর উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা Logo খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo কয়রায় মৎস্য ঘের দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরার উপকূলে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ মাছ আহরণ, মান্দারবাড়িয়ায় ২২ জেলে আটক Logo জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ৪ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন Logo জীবননগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

‘বৈঠকটি ছিল বাংলাদেশের জন্য বিজয়’

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৩:৩৮:৪৭ অপরাহ্ণ, শনিবার, ১৪ জুন ২০২৫
  • ৭৪৬ বার পড়া হয়েছে

লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে অনুষ্ঠিত বৈঠককে ‘বাংলাদেশের জন্য বিজয়’ হিসেবে আখ্যা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, অত্যন্ত সৌহার্দ্যমূলক পরিবেশে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ জুন) রাতে এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি।

বিবৃতিতে মির্জা ফখরুল জানান, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হওয়া এই বৈঠকে রমজানের আগেই জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়ে একমত হয়েছে দুই পক্ষ। এ সিদ্ধান্ত দেশের মানুষকে অনিশ্চয়তা থেকে মুক্তি দিয়ে একটি ‘নতুন আশার আলো’ এনে দিয়েছে।

ফখরুল বলেন, এপ্রিলের মত অনিশ্চিত সময়কে পাশ কাটিয়ে একটি যুক্তিসঙ্গত সময় নির্ধারণে ড. ইউনূস যে ভূমিকা রেখেছেন, তা প্রশংসনীয়। তিনি জনগণের ইচ্ছাকে প্রাধান্য দিয়েই এই সময়োপযোগী পদক্ষেপ নিয়েছেন।

তারেক রহমানের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে বিএনপির মহাসচিব বলেন, সবার আগে বাংলাদেশ—এই নীতিকে হৃদয়ে ধারণ করে তারেক রহমান দেশের স্বার্থ, সার্বভৌমত্ব ও স্থিতিশীলতাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। রাজপথে যেমন, আলোচনার টেবিলেও তিনি একইভাবে দক্ষ ও দূরদর্শী।

বিবৃতিতে তিনি জানান, প্রধান উপদেষ্টাকে ‘No One Is Too Small to Make a Difference’ এবং ‘Nature Matters: Vital Poems from the Global Majority’ শীর্ষক দুটি বই ও একটি কলম উপহার দিয়ে তারেক রহমান রাজনৈতিক সৌজন্য ও জ্ঞাননির্ভর রাষ্ট্রচিন্তার নতুন ধারার সূচনা করেছেন।

তিনি আরও বলেন, বিএনপি বিশ্বাস করে, এই ঐকমত্যের মাধ্যমে গণতন্ত্র, বাংলাদেশ এবং জনগণের জয় হবে। অন্তর্বর্তী সরকার নিজ অবস্থান অটুট রেখে রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠানের সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা।

‘বৈঠকটি ছিল বাংলাদেশের জন্য বিজয়’

আপডেট সময় : ০৩:৩৮:৪৭ অপরাহ্ণ, শনিবার, ১৪ জুন ২০২৫