সোমবার | ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। Logo বিশ্ব চিন্তা দিবস ও স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিনে আলোচনা সভা Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু Logo জীবননগর বাঁকা গ্রামে বর্গা জমির কলা কাটা নিয়ে দ্বন্দ্ব বিএনপি কর্মীর মাথায় ইটের আঘাত, কানের অংশ বিচ্ছিন্ন Logo টরন্টোতে ফোবানার ৪০ বছর উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা Logo খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo কয়রায় মৎস্য ঘের দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরার উপকূলে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ মাছ আহরণ, মান্দারবাড়িয়ায় ২২ জেলে আটক Logo জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ৪ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন Logo জীবননগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

বাংলাদেশ আর কোনো বিদেশি প্রভুর ইশারায় চলবে না: গোলাম পরওয়ার

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৮:০১:০৮ অপরাহ্ণ, শুক্রবার, ১৩ জুন ২০২৫
  • ৭৪৯ বার পড়া হয়েছে

জামায়াতে ইসলামী বাংলাদেশের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় আগামী নির্বাচনে দেশপ্রেমিক শক্তিকে বিজয়ী করা প্রয়োজন। তিনি বলেন, বাংলাদেশ আর কোনো বিদেশি প্রভুর ইশারায় চলবে না। নিজেদের শক্তি ও ঐক্যের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে, ইনশাআল্লাহ।

১৩ জুন (শুক্রবার) চট্টগ্রামের সাতকানিয়ার কেরানীহাটে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরওয়ার বলেন, বর্তমান সরকার একটি ফ্যাসিবাদী শাসন কায়েম করেছে। যারা মানুষ হত্যা করেছে, তাদের বিচার সময়ের দাবি। নির্বাচনী ব্যবস্থায় ও বিভিন্ন রাষ্ট্রীয় সেক্টরে সংস্কার প্রয়োজন। নির্বাচন যেন অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ হয়, সেজন্য প্রয়োজনীয় সংস্কার জরুরি। নতুবা আরেকটি ফ্যাসিস্ট শাসক তৈরি হবে।

তিনি জানান, জামায়াত সরকারের কাছে স্থানীয় সরকার নির্বাচন, পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি চালু, ও প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য সংক্রান্ত বেশ কয়েকটি প্রস্তাব দিয়েছে।

তিনি আরও বলেন, হাসিনা দিল্লির তাবেদারি করে দেশ চালিয়েছেন। ২০১৪ সালের নির্বাচনে জনগণ অংশ নেয়নি। এমনকি এরশাদকেও ভারত জোর করে নির্বাচনে পাঠিয়েছিল। আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অর্থনীতি আজ চরম সংকটে।

সভায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে জামায়াতের প্রার্থী হিসেবে আলহাজ্ব শাহজাহান চৌধুরীর নাম ঘোষণা করা হয়।

নেতাকর্মীদের উদ্দেশে পরওয়ার বলেন, “জামায়াতের ইতিহাস ও ঐতিহ্য সম্মানের। তাই নিজেদের মধ্যে হিংসা-বিদ্বেষ ছড়িয়ে সামাজিক মাধ্যমে কাদা ছোড়াছুড়ি করা সংগঠনের আদর্শের পরিপন্থী। ঐক্যবদ্ধভাবে কাজ করলে ইনশাআল্লাহ, আল্লাহ আমাদের বিজয় দান করবেন।”

সমাবেশে বিশেষ অতিথি মাওলানা আব্দুল হালিম জানান, প্রয়োজনে জামায়াত বিভিন্ন আসনে প্রার্থী পরিবর্তন করতে পারে। তিনি বলেন, আমিরে জামায়াত মকবুল আহমদ নিজ আসনও ছাড়তে প্রস্তুত, যদি জাতির স্বার্থে প্রয়োজন হয়।

তিনি আরও বলেন, দ্বিমুখী আচরণ পরিহার করে সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকা উচিত। সত্যকে সত্য ও অন্যায়কে অন্যায় বলে ঘোষণা করাই প্রকৃত জিহাদ।

মুহাম্মদ শাহজাহান বলেন, চট্টগ্রাম-১৫ আসনের সাবেক এমপি শাহজাহান চৌধুরী এলাকায় সুপরিচিত। এবার অতীতের চেয়ে আরও বেশি ত্যাগ স্বীকার করে একটি ঐতিহাসিক বিজয়ের পথ তৈরি করতে হবে। আমাদের স্বপ্ন— ফ্যাসিবাদের চূড়ান্ত পরাজয়।

সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আমির আনোয়ারুল আলম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল শাহজাহান চৌধুরী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহসান উল্লাহ ভুঁইয়া এবং কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য অধ্যাপক জাফর সাদেক।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা।

বাংলাদেশ আর কোনো বিদেশি প্রভুর ইশারায় চলবে না: গোলাম পরওয়ার

আপডেট সময় : ০৮:০১:০৮ অপরাহ্ণ, শুক্রবার, ১৩ জুন ২০২৫