সোমবার | ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। Logo বিশ্ব চিন্তা দিবস ও স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিনে আলোচনা সভা Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু Logo জীবননগর বাঁকা গ্রামে বর্গা জমির কলা কাটা নিয়ে দ্বন্দ্ব বিএনপি কর্মীর মাথায় ইটের আঘাত, কানের অংশ বিচ্ছিন্ন Logo টরন্টোতে ফোবানার ৪০ বছর উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা Logo খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo কয়রায় মৎস্য ঘের দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরার উপকূলে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ মাছ আহরণ, মান্দারবাড়িয়ায় ২২ জেলে আটক Logo জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ৪ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন Logo জীবননগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

৩ মাসে গণচাঁদা থেকে এনসিপির আয় কত?

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৭:৪৬:০৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫
  • ৭৪৭ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গত ৩ মাসে গণচাঁদা থেকে কত টাকা পেয়েছে তা জানিয়েছে দলটির সদস্যসচিব আখতার হোসেন। ‘আপনার অনুদান, আগামীর বাংলাদেশ’ স্লোগানে ক্রাউড ফান্ডিংয়ের (গণচাঁদা সংগ্রহ) শুরু করেছে দলটি।

বুধবার (০৪ জুন) বিকেলে ঢাকার বাংলামোটরের দলটির কেন্দ্রীয় কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি।

এই কার্যক্রম ঘোষণার পর থেকে দলটিকে অনেকেই চাঁদা দিচ্ছেন। দলটির নিজস্ব ওয়েবসাইটে সেই হিসাব সংরক্ষণ করা হচ্ছে।

চাইলেই যে কেউ চাঁদার পরিমাণ দেখতে পারবেন। এ ছাড়া কোন জেলা থেকে কত টাকা অনুদান আসছে, সেটিও দেখা যাচ্ছে ওয়েবসাইটে। গণচাঁদা আসার সঙ্গেই সেটি ওয়েবসাইটে আপডেটও রাখা হচ্ছে। দলটির ওয়েবসাইট ঘুরে দেখা গেছে, গত তিন মাসে দলটিকে চাঁদা দিয়েছেন ১ হাজার ৬৩৫ জন।

তাদের পাঠানো টাকার পরিমাণ ৩ লাখ ৮৫ হাজার। সর্বোচ্চ ১ লাখ ২৬ হাজার ৭৯২ টাকা চাঁদা দিয়েছে ঢাকা জেলার মানুষ। এরপরে চট্টগ্রাম জেলাসহ অধিকাংশ জেলা ও প্রবাসীরাও দলটির জন্য চাঁদা পাঠাচ্ছেন। জানা গেছে, দলটি আয়ের জন্য দলীয় আর্থিক নীতিমালা ঘোষণা করেছে।

নীতিমালায় বলা হয়েছে, দলের সদস্যদের চাঁদা, গণচাঁদা, জনগণের দান ও করপোরেট অনুদানে চলবে এনসিপি। আয়ের জন্য টি-শার্ট, মগ, বই, প্রকাশনা বিক্রি করা হবে। দলের নিবন্ধন পাওয়ার পর প্রবাসীরাও অনুদান দিতে পারবেন। donet.ncpbd.org ওয়েবসাইট, ব্যাংক এবং মোবাইল ব্যাংকের মাধ্যমে এই অনুদান দেওয়া যাবে। নীতিমালায় আরো বলা হয়, দলটি ১০০ টাকা করে সদস্য ফরম বিক্রি করবে। ইতোমধ্যে ৭০ হাজার ফরম সারা দেশে পাঠানো হয়েছে।

আরো ৫০ হাজার ফরম পাঠানোর প্রস্তুতি রয়েছে। ফরম বিক্রি এবং সারা দেশের কমিটির সদস্যদের অনুদানে ২ কোটি টাকা আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ তহবিলকে বলা হয়েছে ‘নাগরিক আমানত’।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা।

৩ মাসে গণচাঁদা থেকে এনসিপির আয় কত?

আপডেট সময় : ০৭:৪৬:০৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫