রবিবার | ২২ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু Logo জীবননগর বাঁকা গ্রামে বর্গা জমির কলা কাটা নিয়ে দ্বন্দ্ব বিএনপি কর্মীর মাথায় ইটের আঘাত, কানের অংশ বিচ্ছিন্ন Logo টরন্টোতে ফোবানার ৪০ বছর উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা Logo খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo কয়রায় মৎস্য ঘের দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরার উপকূলে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ মাছ আহরণ, মান্দারবাড়িয়ায় ২২ জেলে আটক Logo জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ৪ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন Logo জীবননগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo সাতক্ষীরায় ব্র্যাক-এর উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত Logo ভাষা নিয়ে ভাসাভাসা কথা: ভাষা দিবস ও রাজনীতির ভাষা ড. মাহরুফ চৌধুরী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

দরিদ্র দেশগুলোকে ১০০ বিলিয়ন ডলার সহায়তা দেবে বিশ্বব্যাংক

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:৩৩:৩২ অপরাহ্ণ, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪
  • ৮১০ বার পড়া হয়েছে

বিশ্বব্যাংক দরিদ্র ও বিপদাপন্ন দেশগুলোর জন্য রেকর্ড ১০০ বিলিয়ন ডলারের ঋণ ও অনুদান সহায়তার ঘোষণা দিয়েছে। শুক্রবার (৬ ডিসেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিশ্বব্যাংকের মুখপাত্র জানিয়েছেন, এ সহায়তা তহবিলের একটি বড় অংশ দরিদ্র দেশগুলোর অর্থনৈতিক পুনরুদ্ধার, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং কোভিড-১৯ পরবর্তী চ্যালেঞ্জগুলো সমাধানে ব্যয় হবে। ইতোমধ্যে ২৪ বিলিয়ন ডলার সংগ্রহ করা হয়েছে।

মুখপাত্র বলেন, “গত তিন বছরে প্রতিশ্রুত তহবিল ২৩.৫ বিলিয়ন ডলার থেকে বাড়িয়ে ২৩.৭ বিলিয়ন ডলারে উন্নীত করেছে দাতা দেশগুলো। এ অর্থ আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (আইডিএ) প্রকল্পের মাধ্যমে দরিদ্র দেশগুলোতে রেয়াতি ঋণ ও অনুদান হিসেবে প্রদান করা হবে।”

২০২১ সালে এই সহায়তা ছিল ৯৩ বিলিয়ন ডলার, যা এবার বাড়িয়ে ১০০ বিলিয়ন ডলার করা হয়েছে। আইডিএ বর্তমানে বিশ্বের ৭৮টি দরিদ্রতম দেশে কার্যক্রম পরিচালনা করছে। এ প্রকল্পে অর্থায়নকারী দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র, জাপান, যুক্তরাজ্য, জার্মানি এবং ইউরোপের অন্যান্য দেশ উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে।

বিশ্বব্যাংকের তথ্যমতে, চলতি বছরে যুক্তরাষ্ট্র আইডিএ প্রকল্পে চার বিলিয়ন ডলার অর্থায়নের ঘোষণা দিয়েছে। নরওয়ে এবং স্পেনসহ অন্যান্য দেশও তাদের অনুদান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে।

বিশ্বব্যাংক আশা করছে, এই তহবিল দরিদ্র দেশগুলোর দীর্ঘমেয়াদি উন্নয়ন এবং বৈশ্বিক অর্থনৈতিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু

দরিদ্র দেশগুলোকে ১০০ বিলিয়ন ডলার সহায়তা দেবে বিশ্বব্যাংক

আপডেট সময় : ০৬:৩৩:৩২ অপরাহ্ণ, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪