রবিবার | ২২ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু Logo জীবননগর বাঁকা গ্রামে বর্গা জমির কলা কাটা নিয়ে দ্বন্দ্ব বিএনপি কর্মীর মাথায় ইটের আঘাত, কানের অংশ বিচ্ছিন্ন Logo টরন্টোতে ফোবানার ৪০ বছর উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা Logo খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo কয়রায় মৎস্য ঘের দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরার উপকূলে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ মাছ আহরণ, মান্দারবাড়িয়ায় ২২ জেলে আটক Logo জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ৪ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন Logo জীবননগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo সাতক্ষীরায় ব্র্যাক-এর উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত Logo ভাষা নিয়ে ভাসাভাসা কথা: ভাষা দিবস ও রাজনীতির ভাষা ড. মাহরুফ চৌধুরী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

দেনা পরিশোধের পর রিজার্ভ কমে আবারও ১৮ বিলিয়নের ঘরে

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১১:৩২:০৮ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪
  • ৭৯৬ বার পড়া হয়েছে

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আকুর (এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন) দুই মাসের দায় পরিশোধের পর ১৮ দশমিক ৪৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে বৈদেশিক মুদ্রায় গঠিত বিভিন্ন তহবিলসহ মোট রিজার্ভের পরিমাণ ২৪ দশমিক ১৯ বিলিয়ন ডলার হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) রাতে বাংলাদেশ ব্যাংকের দায়িত্বশীল সূত্র এ তথ্য জানায়। আকু হলো একটি আন্তঃদেশীয় লেনদেন নিষ্পত্তির ব্যবস্থা, যার মাধ্যমে বাংলাদেশসহ ভুটান, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল ও পাকিস্তানের মধ্যকার আমদানির অর্থ পরিশোধ করা হয়। ইরানের রাজধানী তেহরানে এর সদর দপ্তর।

সেপ্টেম্বর-অক্টোবর দুই মাসে বাংলাদেশ ১ দশমিক ৫০ বিলিয়ন ডলার আকুর দায় পরিশোধ করেছে। এর ফলে রিজার্ভ ১৯ বিলিয়ন ডলারের নিচে নেমে গেছে। গত ৭ নভেম্বর বাংলাদেশের নিট রিজার্ভ ছিল ২০ বিলিয়ন ডলার, আর মোট রিজার্ভ ছিল ২৫ দশমিক ৭২ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংক রিজার্ভের তিনটি হিসাব সংরক্ষণ করে থাকে: প্রথমটি মোট রিজার্ভ, যা বিভিন্ন তহবিলসহ গঠিত; দ্বিতীয়টি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব অনুযায়ী রিজার্ভ; এবং তৃতীয়টি ব্যবহারযোগ্য রিজার্ভ, যা বর্তমানে ১৩ দশমিক ২০ বিলিয়ন ডলার।

পূর্ববর্তী সরকারের সময়েও রিজার্ভ একাধিকবার ১৯ বিলিয়ন ডলারের নিচে নেমেছিল, কিন্তু বিদেশি ঋণ ও বাণিজ্যিক ব্যাংক থেকে ডলার ক্রয়ের মাধ্যমে তা পুনরুদ্ধার করা হয়েছিল। বর্তমান সরকারের সময়ে বাংলাদেশ ব্যাংক থেকে ডলার বিক্রি কমিয়ে দেওয়া হয়েছে, আর বিভিন্ন উৎস থেকে ডলার যোগ হতে থাকায় গত সপ্তাহে রিজার্ভ আবার ২০ বিলিয়ন ডলার অতিক্রম করেছিল।

রিজার্ভের ওঠানামা নিয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হোসনে আরা শিখা বলেন, “রিজার্ভ একটি চলমান বিষয়, যা একবার কমে আবার বাড়ে। বর্তমানে প্রবাসী আয়ের প্রবাহ ইতিবাচক রয়েছে, তাই সাময়িকভাবে কমলেও আবার রিজার্ভ বৃদ্ধি পাবে।”

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু

দেনা পরিশোধের পর রিজার্ভ কমে আবারও ১৮ বিলিয়নের ঘরে

আপডেট সময় : ১১:৩২:০৮ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪