সোমবার | ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। Logo বিশ্ব চিন্তা দিবস ও স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিনে আলোচনা সভা Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু Logo জীবননগর বাঁকা গ্রামে বর্গা জমির কলা কাটা নিয়ে দ্বন্দ্ব বিএনপি কর্মীর মাথায় ইটের আঘাত, কানের অংশ বিচ্ছিন্ন Logo টরন্টোতে ফোবানার ৪০ বছর উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা Logo খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo কয়রায় মৎস্য ঘের দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরার উপকূলে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ মাছ আহরণ, মান্দারবাড়িয়ায় ২২ জেলে আটক Logo জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ৪ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন Logo জীবননগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

শ্রমিকদের পাসপোর্ট ফেরত দিতে সময় বেঁধে দিল সৌদি সরকার !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৪৪:২২ অপরাহ্ণ, বুধবার, ৮ মার্চ ২০১৭
  • ৮৫১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সৌদি আরবে কর্মরত বিদেশি শ্রমিকদের কাছে তাদের পাসপোর্ট ফেরত দিতে এবার নিয়োগদাতাদের সময় বেঁধে দিয়েছে দেশটির শ্রম ও সমাজ উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়। খবর সৌদি গেজেটের।

পত্রিকাটি জানায়, নিয়োগদাতাদের অবশ্যই তাদের কাছে থাকা বিদেশি শ্রমিকদের পাসপোর্ট ফেরত দিতে হবে এবং এই সিদ্ধান্ত অমান্য করলে প্রত্যেক প্রবাসী শ্রমিকের পাসপোর্টের জন্য ২ হাজার সৌদি রিয়াল করে জরিমানা গুণতে হবে।
শ্রম মন্ত্রণালয়ের মুখপাত্র খালিদ আবা আল-খলিল বলেছেন, শ্রমিকদের অধিকার রক্ষায় নিয়োগদাতা এবং শ্রমিকের মধ্যে যে চুক্তিভিত্তিক সম্পর্ক তাকে একটা নিয়মের মধ্যে আনতে চাচ্ছে মন্ত্রণালয়।

২০১০ সালে সৌদি আরবের মানবাধিকার বিষয়ক সংস্থার এক গবেষণায় বিদেশি শ্রমিকদের মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি উঠে আসে। এর পরিপ্রেক্ষিতে স্পন্সরশীপ পদ্ধতি বাতিলের সুপারিশও করা হয়। এর বিপরীতে মালিক এবং প্রবাসী শ্রমিকদের মধ্যে চুক্তিভিত্তিক একটা সম্পর্ক তৈরির প্রস্তাব দেয়া হয়।

প্রস্তাবে আরও বলা হয়, প্রবাসী শ্রমিকদের তাদের পরিবারের সাথে যোগাযোগ বা হজ পালন করার জন্য মালিকের অনুমতি নেয়ার পদ্ধতিও তুলে দেয়া উচিত।

ওই মানবাধিকার সংস্থার সেক্রেটারি জেনারেল খালিদ আল-ফাখিরি বলেছিলেন, বিদেশি শ্রমিকদের পাসপোর্ট আটকে রাখাও এক ধরণের মানবপাচার।

তিনি বলেন, মালিক এবং শ্রমিকের সম্পর্ক হওয়া উচিত চুক্তিভিত্তিক। পাসপোর্ট হলো মানুষের ব্যক্তিগত দলিল। এটা আটকে রাখা এক ধরণের অপরাধ এবং মানবাধিকার লঙ্ঘন। এটার অধিকার কারো নেই।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা।

শ্রমিকদের পাসপোর্ট ফেরত দিতে সময় বেঁধে দিল সৌদি সরকার !

আপডেট সময় : ১২:৪৪:২২ অপরাহ্ণ, বুধবার, ৮ মার্চ ২০১৭