শনিবার | ২১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ Logo ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা সভাপতির ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo ঈদে নাড়ির টানে বাড়ি যাওয়ার আগে বাসার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান তানিয়া ইশতিয়াকের Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

পঞ্চগড়ে দুই ছেলেসহ মাকে কুপিয়ে হত্যা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:৪৮:২৩ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৫ আগস্ট ২০২৪
  • ৭৫৮ বার পড়া হয়েছে

পঞ্চগড়ের আটোয়ারীতে দুই ছেলেসহ মাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার বলরামপুর ইউনিয়নের দলুয়া গ্রামে নিজেদের বাড়িতে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার গভীর রাতে কে বা কারা তাদের খুন করে। নিহতরা হলেন সৈকত (১৩), সাইয়াম (৯) এবং তাদের মা তছলিমা বেগম (৩৫)।

স্থানীয়রা জানিয়েছে, নিহত তছলিমা বেগমের স্বামী আবু সেলিম একজন কাপড় ব্যবসায়ী। বোদা পৌর বাজারে তার কাপড়ের দোকান রয়েছে।

জানা গেছে, প্রতিদিনের মতো দুপুরের পরে তিনি দোকানে চলে যান। রাত ১১টার দিকে বাড়ি ফিরে দেখেন বাড়ির প্রধান দরজা খোলা। পরে শোবার রুম লাগোয়া ডাইনিং রুমের দরজাতে দাঁড়াতেই মেঝেতে তিনি রক্তাক্ত তিনটি লাশ দেখতে পান। দুই ছেলে ও স্ত্রীর মরদেহ দেখেই তিনি চিৎকার দিয়ে ওঠেন। প্রতিবেশীরা ছুটে এলে পরে পুলিশকে খবর দেওয়া হয়।

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া জানান, আনুমানিক রাত ৮টা থেকে ৯টার মধ্যে হত্যাকাণ্ড হতে পারে। দুই ছেলে এবং মায়ের শরীরের বিভিন্ন স্থানে কোপানোর দাগ আছে। খবর পেয়ে আমরা ছুটে এসে তিনটি রক্তাক্ত মরদেহ দেখতে পাই। মরদেহ ময়নাতদন্তের জন্য আজ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠানো হবে। তারপর তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার কারণ এখনো জানা যায়নি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর

পঞ্চগড়ে দুই ছেলেসহ মাকে কুপিয়ে হত্যা

আপডেট সময় : ০৯:৪৮:২৩ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৫ আগস্ট ২০২৪