শনিবার | ২১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ Logo ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা সভাপতির ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo ঈদে নাড়ির টানে বাড়ি যাওয়ার আগে বাসার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান তানিয়া ইশতিয়াকের Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

ঘুমন্ত স্ত্রী-শাশুড়িকে কুপিয়ে হত্যা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:২৩:৩৮ পূর্বাহ্ণ, শনিবার, ৩ আগস্ট ২০২৪
  • ৭৬৩ বার পড়া হয়েছে

রাঙামাটির কাউখালীতে পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে হত্যার ঘটনায় বিল্লাল হোসেন নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত রাতে কাউখালী উপজেলার কাশখালী গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতরা হলেন ফাতেমা আক্তার (২৬) ও তাঁর মা আয়েশা খাতুন (৬১)।

পারিবারিক সূত্রে জানা যায়, স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর থেকেই বিল্লালের মনে ক্ষোভ ছিল।

এরই জেরে গত বৃহস্পতিবার রাতে শ্বশুরবাড়িতে এসে ঘুমন্ত স্ত্রী ও শাশুড়িকে শাবল দিয়ে কুপিয়ে হত্যা করে বিল্লাল হোসেন। পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করে।

কাউখালী থানার ওসি রাজীব চন্দ্র কর জানান, পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বিল্লাল। এ ব্যাপারে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর

ঘুমন্ত স্ত্রী-শাশুড়িকে কুপিয়ে হত্যা

আপডেট সময় : ০৮:২৩:৩৮ পূর্বাহ্ণ, শনিবার, ৩ আগস্ট ২০২৪