রবিবার | ২২ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। Logo বিশ্ব চিন্তা দিবস ও স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিনে আলোচনা সভা Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু Logo জীবননগর বাঁকা গ্রামে বর্গা জমির কলা কাটা নিয়ে দ্বন্দ্ব বিএনপি কর্মীর মাথায় ইটের আঘাত, কানের অংশ বিচ্ছিন্ন Logo টরন্টোতে ফোবানার ৪০ বছর উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা Logo খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo কয়রায় মৎস্য ঘের দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরার উপকূলে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ মাছ আহরণ, মান্দারবাড়িয়ায় ২২ জেলে আটক Logo জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ৪ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন Logo জীবননগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

দ্রুত পাসপোর্ট দেয়ার উদ্যোগ মালয়েশিয়া হাইকমিশনের !

  • amzad khan
  • আপডেট সময় : ০৫:৩৫:২৫ অপরাহ্ণ, বুধবার, ১ মার্চ ২০১৭
  • ৮৫৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

দ্রুততম সময়ে পাসপোর্ট দেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন মালয়েশিয়া বাংলাদেশ হাইকমিশনের হাইকমিশনার মো. শহীদুল ইসলাম। মঙ্গলবার মালয়েশিয়ায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

গতকাল মঙ্গলবার বিকেলে বাংলাদেশ হাইকমিশনে আয়োজিত মতবিনিময় সভায় শহীদুল ইসলাম বলেন, যে সকল অবৈধ বাংলাদেশি কর্মী মালয়েশিয়া সরকারের ঘোষণা অনুযায়ী ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া অস্থায়ী কাজের নিবন্ধন ই-কার্ড প্রাপ্ত হবেন তাদের প্রাধিকার ভিত্তিতে বৈধ করণে বিশেষ প্রচেষ্টা নেয়া হবে।

ই-কার্ড প্রাপ্তদের মধ্যে যাদের পাসপোর্ট নাই তাদের দ্রুততম সময়ে পাসপোর্ট প্রদানে হাইকমিশন উদ্যোগ নেবে বলেও জানান তিনি।

শহিদুল ইসলাম সাংবাদিকদের আরও জানান সকল অবৈধ শ্রমিকদের জন্য এটাই শেষ সুযোগ। অবৈধ বাংলাদেশি শ্রমিকদের অবশ্যই ই-কার্ড করতে হবে।

ই-কার্ড নিবন্ধন চলবে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত। কোনোভাবেই এই সময় সীমা বর্ধিত করা হবে না এবং যারা এই সুযোগের পরেও ই-কার্ড করবেন না তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে মালয়েশিয়া সরকার।

মালয়েশিয়ায় অবৈধ বিদেশী শ্রমিকদের ই-কার্ডের জন্য কোনো প্রতিনিধি বা দালালকে দায়িত্ব দেয়া হয়নি বলে জানিয়েছেন হাইকমিশনার। তাই কোনো এজেন্টের কাছে না গিয়ে নিয়োগকর্তা এবং অবৈধ শ্রমিককে সশরীরে যে কোনো স্টেট ইমিগ্র্যাশন অফিস থেকে ই-কার্ড নেবার জন্য আহবান জানান।

শুধু পাঁচটি সেক্টরের জন্য ই-কার্ডের অনুমোদন দেয়া হয়েছে। এগুলো হলো- প্লানটেশন, এগ্রিকালচার, ইন্ডাস্ট্রিয়াল, কনস্ট্রাকশন এবং সার্ভিস সেক্টর। এই ই-কার্ডের মাধ্যমে প্রায় সাড়ে তিন লাখ অবৈধ শ্রমিক নিবন্ধিত হবেন বলে জানান হাই কমিশনার শহিদুল ইসলাম।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মালয়েশিয়ায় অবস্থিত ১৫টি দেশের অবৈধ শ্রমিকগণ এই ই-কার্ড পাবে। এই ১৫টি দেশ হলো বাংলাদেশ, ফিলিপাইন, ভারত, ইন্দোনেশিয়া, কাজাখস্তান, কাম্বোডিয়া, লাওস, মায়ানমার, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান এবং ভিয়েতনাম।

ই-কাড কর্মসূচি মালয়েশিয়া সরকার কর্তৃক ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে চালু হওয়া রিহায়ারিং কর্মসূচির সহায়ক একটি কর্মসূচি। ১৫ থেকে ২৬ ফেব্রুয়ারি তারিখ পর্যন্ত মালয়েশিয়া ইমিগ্রেশন কতৃক ইস্যু হওয়া ই-কাড এর অর্ধেকেরও বেশি বাংলাদেশি সংগ্রহ করেছেন বলে জানা গেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা।

দ্রুত পাসপোর্ট দেয়ার উদ্যোগ মালয়েশিয়া হাইকমিশনের !

আপডেট সময় : ০৫:৩৫:২৫ অপরাহ্ণ, বুধবার, ১ মার্চ ২০১৭