শনিবার | ২১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ Logo ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা সভাপতির ঈদুল ফিতরের শুভেচ্ছা

চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযানে ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:২৬:৪৫ অপরাহ্ণ, সোমবার, ১ জুলাই ২০২৪
  • ৭৮৬ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা প্র‌তি‌নি‌ধি:

চুয়াডাঙ্গায় অসুস্থ গাভী গরু জবাই করে মাংস বিক্রির অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় প্রায় ২ মণের অধিক অস্বাস্থ্যকর মাংস জব্দ করা হয়। আজ ১ লা জুলাই সোমবার দুপুরে চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ বাজারে ওই অভিযান চালানো হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক সজল আহমেদ জানান, দুপুর ১ টার সময় অসুস্থ গাভী গরু জবাই করে মাংস বিক্রি করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিঙ্গেদহ বাজারে অভিযান চালানো হয়। ঘটনাস্থলে যাওয়ার পর ডালিম মিয়া নামে একজন কসাই দৌঁড়ে পালিয়ে যান। তার সাথে থাকা অপর দুজন কসাই খোকন মিয়া ও সুজন মিয়াকে মাংস বিক্রয়কালে পাওয়া যায়। মাংস ব্যবসায়ীদের জিজ্ঞাসাবাদে এক পর্যায়ে তারা বিষয়টি স্বীকার করেন। সকালে তারা একটি ভালো এড়ে গরু জবাই করে সেই মাংস সব বিক্রয় করার পর ওই এড়ে গরুর মাথা ও জেন্ডার নির্দেশক অন্যান্য অংশগুলি এই অসুস্থ গাভী গরুর মাংশের সাথে রেখে উচ্চ মূল্যে এড়ে গরুর মাংস বলে বিক্রয় করছিলেন। পরবর্তীতে বাজার কমিটির মাধ্যমে কসাই ডালিমকে হাজির করা হয়। ওই অপরাধে তাদেরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় প্রায় ২ মণের অধিক অস্বাস্থ্যকর মাংস জব্দ করে বাজার কমিটির সহায়তায় জনসম্মুখে কেরোসিন তেল দিয়ে ও মাটিতে পুতে ফেলে নষ্ট করা হয়।

অভিযানে সহযোগিতা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল

চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযানে ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০৯:২৬:৪৫ অপরাহ্ণ, সোমবার, ১ জুলাই ২০২৪