শুক্রবার | ১০ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন Logo কয়রায় ঝড়ে নৌকাডুবি, উদ্ধার অভিযান সমাপ্ত; নিখোঁজ দুই জেলের খোঁজ মেলেনি Logo চাঁদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

বিনামূল্যে প্রশিক্ষণ দেবে ফেসবুক, সঙ্গে ৪০ লাখ টাকার অনুদান

  • amzad khan
  • আপডেট সময় : ০২:০৫:৪৫ অপরাহ্ণ, বুধবার, ৩১ আগস্ট ২০২২
  • ৮৯৮ বার পড়া হয়েছে

এবার বাংলাদেশে উন্মুক্ত হচ্ছে ‘এশিয়া প্যাসিফিক কমিউনিটি এক্সেলেরেটর’। মেটার এই প্রোগ্রামের লক্ষ্য ফেসবুকের বিভিন্ন গ্রুপের অ্যাডমিনদের নেতৃত্ব বিষয়ক দক্ষতা বিকাশে সাহায্য করা। যেন তারা ডিজিটাল টুল ব্যবহার করে তাদের কমিউনিটির প্রভাব বৃদ্ধি করতে পারেন।

ফেসবুক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নির্বাচিত ফেসবুক কমিউনিটি গ্রুপ মেটা’র গ্লোবালগিভিং প্রোগ্রাম থেকে ৪০ হাজার ইউএস ডলার (প্রায় ৪০ লাখ টাকা) অনুদান পাবে। যার সাহায্যে অ্যাডমিনরা তাদের কমিউনিটির লক্ষ্য অনুযায়ী একটি উদ্যোগের পরিকল্পনা গ্রহণ করে সে উদ্দেশ্যে কাজ করতে পারবেন। এছাড়া কমিউনিটি লিডারদের বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে। তারা তাদের কাজের ক্ষেত্রে অন্যান্য ব্যক্তিদের সাথে আলোচনা ও যোগাযোগেরও সুযোগ পাবেন।

মেটা’র সোশ্যাল ইমপ্যাক্ট অ্যান্ড কমিউনিটিস-এর প্রধান সিদ্ধার্থ স্বরূপ বলেন, ‘দেখে ভালো লাগে যে, বাংলাদেশের মানুষ ফেসবুকে কমিউনিটি গড়ে তোলার মাধ্যমে সমাজে ইতিবাচক প্রভাব রাখছেন। আমরা এসব উদ্ভাবনী বাংলাদেশি গ্রুপগুলোকে আমাদের কমিউনিটি এক্সেলেরেটর প্রোগ্রামে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি, আমাদের এই প্রোগ্রাম তাদের কমিউনিটিকে আরও ভালোভাবে গড়ে তুলতে সাহায্য করবে এবং তাদের লক্ষ্য পূরণে সহায়ক হবে।’

এশিয়া প্যাসিফিক অঞ্চলের ৬টি দেশ – বাংলাদেশ, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া ও ফিলিপাইনের কমিউনিটি লিডাররা এই প্রোগ্রামে আবেদন করতে পারবেন। তাদের একটি ফেসবুক গ্রুপ থাকতে হবে, যা এক বছরের বেশি সময় ধরে চালু আছে এবং সদস্য সংখ্যা হতে হবে ৫ হাজারের বেশি।

মেটা’র কমিউনিটি এক্সেলেরেটর প্রোগ্রাম এবং আবেদনের প্রক্রিয়া সম্পর্কে জানা যাবে এই ঠিকানায় – www.facebook.com/community/accelerator 

আবেদনের শেষ সময়: ১০ সেপ্টেম্বর, ২০২২

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন

বিনামূল্যে প্রশিক্ষণ দেবে ফেসবুক, সঙ্গে ৪০ লাখ টাকার অনুদান

আপডেট সময় : ০২:০৫:৪৫ অপরাহ্ণ, বুধবার, ৩১ আগস্ট ২০২২