রবিবার | ২২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ

বেশী দামে সার বিক্রির অভিযোগে কালীগঞ্জে ৪টি দোকানে জরিমানা

  • amzad khan
  • আপডেট সময় : ০৮:৫৫:২২ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৩ আগস্ট ২০২২
  • ৮০০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ-

বেশী দামে সার বিক্রি করার অপরাধে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের পর এবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাঠে নেমেছে। সোমবার বিকালে অধিদপ্তরটির অভিযানকালে ঝিনাইদহের কালীগঞ্জ শহরের ৪ টি দোকানে অনিয়ম ধরা পড়ে।

সে সময়ে মোট ২৬ হাজার টাকা জরিমানা করা হয়। তাছাড়াও একটি খাবার হোটেলেও ১ হাজার টাকা জরিমানা করা হয়। জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জিয়াউল হক জানান, চলমান পরিস্থিতিতে অনেক অসাধু দোকান মালিক ও সার ব্যবসায়ী বেশী মুনাফার আশায় বেশী দামে সার বিক্রি করছে।

এমন কিছু অভিযোগের প্রেক্ষিতে কালীগঞ্জ শহরের থানা সংলগ্ন এলাকার সারের দোকানে অভিযান চালালে সত্যতা মেলে। এ সময় বেশ কিছু অপরাধে ৪ টি দোকান হতে মোট ২৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সাথে সাথে ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকতে তাদেরকে সতর্ক করা হয়। অভিযানকালে শহরের অস্বাস্থকর পরিবেশে খাবার বিক্রি করায় একটি হোটেলেও আরও ১ হাজার টাকা জরিমানা করা হয়।

উল্লেখ্য,কালীগঞ্জের কৃষকদের অভিযোগ, শহরের নির্মল ভৌমিক কোন তোয়াক্কা না করে এখন আরও বেশি দামে সার ও কৃষি সামগ্রী বিক্রি করে আসছে। কাজেই তার বিরুদ্ধে এখনই ব্যবস্থা নেয়া হোক। চলমান আমন চাষে কৃষকদের প্রয়োজন মত সার পাওয়ার নিশ্চয়তায় অভিযান আরও জোরদার করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার

বেশী দামে সার বিক্রির অভিযোগে কালীগঞ্জে ৪টি দোকানে জরিমানা

আপডেট সময় : ০৮:৫৫:২২ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৩ আগস্ট ২০২২