শুক্রবার | ১০ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন Logo কয়রায় ঝড়ে নৌকাডুবি, উদ্ধার অভিযান সমাপ্ত; নিখোঁজ দুই জেলের খোঁজ মেলেনি Logo চাঁদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

আইফোন-আইপ্যাড-ম্যাক আপডেটের জরুরি বার্তা অ্যাপলের

  • amzad khan
  • আপডেট সময় : ১০:২০:৩১ পূর্বাহ্ণ, শনিবার, ২০ আগস্ট ২০২২
  • ৯৪৭ বার পড়া হয়েছে

সম্প্রতি নিজস্ব অপারেটিং সিস্টেমে একটি সফটওয়্যার বাগ খুঁজে পেয়েছে অ্যাপল। ফলে ব্যবহারকারীদের তাৎক্ষণিকভাবে ডিভাইসের সফটওয়্যার আপডেট করতে জরুরি বার্তা দিয়েছে  আইফোন নির্মাতা সংস্থাটি।

অ্যাপল বলছে, সফটওয়্যার বাগের ফলে আইফোন, ম্যাকবুক, আইপ্যাড বা অ্যাপল ওয়াচের যেকোনো জায়গায় রাখা গুরুত্বপূর্ণ তথ্য চলে যেতে পারে হ্যাকারদের হাতে। ডিভাইসের অপারেটিং সিস্টেমের নিয়ন্ত্রণ দখল করতে পারবে হ্যাকাররা। অপারেটিং সিস্টেমের নিয়ন্ত্রণ নেওয়ার পর তারা নিজেদের কোডও জুড়ে দিতে পারবে।

তাই নিরাপত্তা বিশেষজ্ঞরা ব্যবহারকারীদের আক্রান্ত ডিভাইসগুলো আপডেট করার পরামর্শ দিয়েছেন। যার মধ্যে রয়েছে- আইফোন ৬এস এবং এর পরবর্তী মডেলগুলো, আইপ্যাডের পঞ্চম প্রজন্মসহ বেশ কয়েকটি মডেল, যেখানে রয়েছে সমস্ত আইপ্যাড প্রো মডেল এবং আইপ্যাড এয়ার ২ এবং ম্যাকওএস মনটেরেতে চালিত ম্যাক কম্পিউটারগুলো। এই ত্রুটি কিছু আইপড মডেলকেও আক্রান্ত করতে পারে।

অ্যাপল সফটওয়্যার আপডেটের বার্তায় জানিয়েছে, এটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট। সফটওয়্যারে একটি সমস্যা দেখা গেছে। তার ফলে গুরুত্বপূর্ণ কিছু তথ্য হাতছাড়া হয়ে যেতে পারে।

ক্রেতাদের অ্যাপল ডিভাইস আপডেট করার পরামর্শ দিয়েছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা। তাদের মতে, তবে এই সতর্কবার্তা পেয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই। ভয় না পেয়ে শুধু সফটওয়্যার আপডেট করে নিলেই হবে।

এক গবেষক বলেন, ‘সারা বিশ্বে কোটি কোটি ফোন-আইপ্যাড ব্যবহার করা হচ্ছে। এমন নয় যে সবগুলোই সমস্যা দেখা দিচ্ছে। শুধু সাবধান থাকতে এক বার সফটওয়্যার আপডেট করে নিতে হবে। তা হলেই আর সমস্যা থাকবে না।

তবে এটি তথ্য সুরক্ষার বিষয়। তাই সফটওয়্যার আপডেট করায় গাফিলতি না দেখানোই ভাল।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন

আইফোন-আইপ্যাড-ম্যাক আপডেটের জরুরি বার্তা অ্যাপলের

আপডেট সময় : ১০:২০:৩১ পূর্বাহ্ণ, শনিবার, ২০ আগস্ট ২০২২