বুধবার | ২৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রায় অন্ডকোষ চেপে স্বামীকে হত্যা-স্ত্রী আটক Logo শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০০ কার্টন সিগারেট জব্দ Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য

নাফ নদী থেকে ৩ রোহিঙ্গা নারী-শিশুর মৃতদেহ উদ্ধার

  • rahul raj
  • আপডেট সময় : ০৫:০৭:১৮ অপরাহ্ণ, শনিবার, ১২ জুন ২০২১
  • ৭৯৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে এক নারী ও দুই রোহিঙ্গা শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২জুন) দুপুর ২টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী এলাকায় নাফ নদী থেকে ভাসমান অবস্থায় মৃতদেহ গুলো উদ্ধার করা হয়। পুলিশ প্রাথমিকভাবে মৃতদেহ গুলো রোহিঙ্গার বলে ধারণা করছেন। নাফ নদী পার হতে গিয়ে তাদের মৃত্যু হতে পারে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, ‘সকালে স্থানীয়দের মাধ্যমে জানতে পারি যে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী এলাকায় নাফনদীতে এক নারী ও দুই শিশুর মৃতদেহ পানিতে ভাসছে। এখবরের সাথে সাথে টেকনাফ থানা পুলিশের একটিদল ঘটনাস্থল পৌছে। এসময় স্থানীয়দের সহযোগিতায় পুলিশ মৃতদেহ গুলো উদ্ধার করে।

ওসি জানান, মৃতদেহ গুলো থানায় এনে প্রাথমিকভাবে রোহিঙ্গাদের মৃতদেহ বলে শনাক্ত করা হয়েছে। পাশ্ববর্তী দেশ মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করতে গিয়ে নাফ নদীতে নৌকা ডুবে বা অন্যকোন কারণ মারা যেতে পারে। উদ্ধারকৃত নারী মৃতদেহের বয়স আনুমানিক ৩০ এবং শিশু দুটির বয়স ৫ থেকে ৭বছর হতে পারে।

স্থানীয় একাধিক সূত্র জানিয়েছেন, ওই সীমান্ত পয়েন্ট দিয়ে প্রতিনিয়ত ইয়াবা সহ চোরাচালান ও রোহিঙ্গাদের অনুপ্রবেশের ঘটনা ঘটে। হয়তো ইয়াবার চালান আনার সময় অথবা অবৈধভাবে অনুপ্রবেশের সময় এসব নারী ও শিশুর মৃত্যু হতে পারে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রায় অন্ডকোষ চেপে স্বামীকে হত্যা-স্ত্রী আটক

নাফ নদী থেকে ৩ রোহিঙ্গা নারী-শিশুর মৃতদেহ উদ্ধার

আপডেট সময় : ০৫:০৭:১৮ অপরাহ্ণ, শনিবার, ১২ জুন ২০২১