সোমবার | ২৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ

অবৈধভাবে ভারতে প্রবেশকালীন মহেশপুর সীমান্ত থেকে নারীসহ ৫ জন আটক

  • rahul raj
  • আপডেট সময় : ০৪:৫৬:৫৪ অপরাহ্ণ, বুধবার, ১১ নভেম্বর ২০২০
  • ৮০৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় নারীসহ ৫ জনকে আটক করেছে বিজিবি। সোমবার রাত ১০ টার দিকে উপজেলার গুড়দহ বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। মঙ্গলবার সকালে ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটককৃতরা হলো-যশোর সদর উপজেলার শংকরপুর বাসস্ট্যান্ড এলাকার মৃত আমির হোসেনের মেয়ে রিম্পা খাতুন (২৪), বাঘারপাড়া উপজেলার সাধিপুর গ্রামের নীলপদ পোদ্দারের স্ত্রী মাধুরী পোদ্দার (৪৫), নড়াইলের কালিয়া উপজেলার চাচুড়ি গ্রামের বাবুল শেখের স্ত্রী সাবিনা খাতুন (৪০), মুখখোলা গ্রামের ইমন শেখের স্ত্রী লিতুন জিরা (১৯) বাবুল শেখের ছেলে ইমন শেখ (২৫)। বিজিবি জানায়, মহেশপুরের শ্রীনাথপুর বিওপির দ্বায়িত্বপুর্ণ এলাকা দিয়ে কয়েকজন বাংলাদেশী অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টা করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় ৪ নারী ও ১ পুরুষকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে বিনাপাসপোর্টে বাংলাদেশ হতে ভারতে গমনের চেষ্টা করার অপরাধে মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার

অবৈধভাবে ভারতে প্রবেশকালীন মহেশপুর সীমান্ত থেকে নারীসহ ৫ জন আটক

আপডেট সময় : ০৪:৫৬:৫৪ অপরাহ্ণ, বুধবার, ১১ নভেম্বর ২০২০