সোমবার | ২৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ

যশোরে আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ৮ সদস্যকে গ্রেফতার

  • rahul raj
  • আপডেট সময় : ০৫:৪০:৪৯ অপরাহ্ণ, শনিবার, ৭ নভেম্বর ২০২০
  • ৭৯৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:যশোরে আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ৮ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ৮টি ইজিবাইক ও চুরি করার যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে। শুক্রবার যশোর ও খুলনার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।শনিবার (৭ নভেম্বর) দুপুরে নিজ দপ্তরে ব্রিফিংয়ে এই তথ্য জানান পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন।

পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন জানান, গত ২ অক্টোবর রাতে যশোর সদর উপজেলার সরদার বাগডাঙ্গা গ্রামের একটি গ্যারেজ থেকে দুটি ইজিবাইক চুরি হয়। ওই ঘটনায় কলিম বিশ্বাসস নামে এক ইজিবাইক চালক ৫ অক্টোবর অজ্ঞাতনামা আসামি করে কোতোয়ালী থানায় মামলা করেন। পরবর্তীতে মামলাটি তদন্তের জন্য ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এরপর ডিবি ওসি সোমেন দাশের নেতৃত্বে ডিবির একটি টিম শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে যশোর শহরের পালবাড়ি এলাকা থেকে সদস্য সদস্যকে আটক করে। তাদের স্বীকারোক্তি মতে যশোর সদরের নূরপুর থেকে একজন, মণিরামপুরের রাজগঞ্জ থেকে একজন এবং খুলনার হরিণটানা থানার কৈয়া বাজার থেকে চোর চক্রের প্রধান সুমন হাওলাদারকে আটক করা হয়। পরে সুমনের স্বীকারোক্তি মতে খুলনার হরিণটানা ও সোনাডাঙ্গা থেকে আটটি ইজিবাইক উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইজিবাইকের মধ্যে যশোর সদর উপজেলার সরদার বাগডাঙ্গা গ্রামের গ্যারেজ থেকে চুরি যাওয়া দুটি ইজিবাইক রয়েছে।

পুলিশ সুপার আরো জানান, উদ্ধারকৃত বাকী ৬টি ইজিবাইকের মালিকরা বৈধ কাগজপত্র নিয়ে যোগাযোগ করলে তাদের আইনি প্রক্রিয়ায় তা ফেরত দেয়া হবে।ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন- যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম, ডিবি ওসি সোমেন দাস প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার

যশোরে আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ৮ সদস্যকে গ্রেফতার

আপডেট সময় : ০৫:৪০:৪৯ অপরাহ্ণ, শনিবার, ৭ নভেম্বর ২০২০