সোমবার | ২৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ

কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় আহত ভ্যান চালকের মৃত্যু

  • rahul raj
  • আপডেট সময় : ০৫:০৮:৫৭ অপরাহ্ণ, শনিবার, ৭ নভেম্বর ২০২০
  • ৭৯৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
ঝিনাইদহের কোটচাঁদপুরে চলন্ত ট্রেনের ধাক্কায় গুরতর আহত ভ্যান চালক দুলাল বিশ্বাস (৬২) মারা গেছেন। বৃহস্পতিবার গভীর রাতে যশোর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত দুলাল বিশ্বাস উপজেলার মামুনশিয়া গ্রামের মৃত খোরশেদ বিশ্বাসের ছেলে। কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার বিকালে বলুহর বটতলা রেল গেইট সংলগ্ন এলাকায় রেল লাইনের পাশেই আগাছা কাটছিলেন দুলাল। এসময় ঢাকা থেকে খুলনা অভিমূখে সুন্দরবন এক্সপ্রেস ডাউন ট্রেনের সঙ্গে দুলাল সজোরে ধাক্কা খায়। এতে সে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নেয়। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার

কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় আহত ভ্যান চালকের মৃত্যু

আপডেট সময় : ০৫:০৮:৫৭ অপরাহ্ণ, শনিবার, ৭ নভেম্বর ২০২০