সোমবার | ২৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ

গাংনীতে ভাবি খুনের ঘটনায় ঘাতক মাদকাসক্ত দেবর গ্রেপ্তার

  • rahul raj
  • আপডেট সময় : ০৫:০২:৫৭ অপরাহ্ণ, শনিবার, ৭ নভেম্বর ২০২০
  • ৭৯৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:মেহেরপুর গাংনীতে দেবরের হাতে ভাবি খুনের ঘটনায় ঘাতক মাদকাসক্ত আকরামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত দেড়টার দিকে গাংনী উপজেলার মোমিনপুর ঘাট থেকে অভিযান চালিয়ে ঘাতক আকরামকে গ্রেপ্তার করে পুলিশ। মামলার তদন্ত অফিসার সাজেদুল ইসলামের নেতৃত্বে থানা পুলিশের একটি দল গোপন খবর পেয়ে মোমিনপুর ঘাটে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। পরে তার স্বীকারোক্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করেন পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা সাজেদুল ইসলাম বলেন, গাংনীর বামন্দীতে দেবরের হাতে ভাবি খুনের ঘটনায় নিহত মালা খাতুনের চাচা চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার জেহেলা গ্রামের শাহাদত হোসেন সাধু বাদী হয়ে গাংনী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-১৫, তাং-০৫-১১-২০২০। গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে আসামী আকরাম হোসেনকে আদালতে নিয়ে সিনিয়র জুডিসিয়াল আমলী আদালত মেহেরপুর-২ নিলে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবাইদুর রহমান জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আকরাম হোসেন তার ছেলে নাজিম হোসেনকে (৩) মারধর করছিলেন। এসময় মার ঠেকাতে গেলে মালা খাতুনকে আছাড়িবিহীন ফালা পেটের মধ্যে ঢুকিয়ে দেয় মাদকাসক্ত দেবর আকরাম। পরে রক্তাক্ত অবস্থায় ভাবি মালাকে উদ্ধার করে প্রথমে একটি ক্লিনিকে ও পরে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত তাকে ঘোষণা করেন। এঘটনায় অভিযান চালিয়ে আমরা আসামীকে ধরতে সক্ষম হয়েছি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার

গাংনীতে ভাবি খুনের ঘটনায় ঘাতক মাদকাসক্ত দেবর গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:০২:৫৭ অপরাহ্ণ, শনিবার, ৭ নভেম্বর ২০২০