সোমবার | ২৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ

সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় আটক ৮

  • rahul raj
  • আপডেট সময় : ০৮:২৫:২৬ অপরাহ্ণ, শুক্রবার, ৬ নভেম্বর ২০২০
  • ৭৯৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় নারীসহ ৮ জনকে আটক করেছে বিজিবি। গত বুধবার রাতে মহেশপুর উপজেলার পদ্মপুকুর ও মকরধজপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- মাগুরা সদর উপজেলার রাঘবদাইর গ্রামের কৃষ্ণপদ পালের ছেলে কুমার পাল (৩৭), শালিকা উপজেলার দেবীলা গ্রামের লিখন শিকদার (১৯), দীঘল গ্রামের নরত্তোম মন্ডলের ছেলে দিপক মন্ডল (৩০), ভাটোরাইল গ্রামের নন্দলাল বিশ্বাসের ছেলে দেবাশিষ বিশ্বাস (৩৫), যশোরের চৌগাছা উপজেলার দুরিআলী গ্রামের হরিপদ বিশ্বাসের মেয়ে ফুলমতি বিম্বাস (২৩), খুলনার ডুমুরিয়া উপজেলার উলা গ্রামের মাহবুব সর্দারের মেয়ে শিউলি খাতুন (৩০), গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সিতারামপুর গ্রামের তাপস বিশ্বাসের স্ত্রী প্রিয়া বিশ্বাস (১৯) ও একই এলাকার শচিন বিশ্বাস (৪০)। গতকাল বৃহস্পতিবার সকালে ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান খান স্বাক্ষরিত পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, কিছু বাংলাদেশি অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছে এমন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা অভিযান চালান। এসময় ওই ৮ জনকে আটক করা হয়। বিজিবির পক্ষ থেকে অবৈধভাবে বিনাপাসপোর্টে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার চেষ্টা করার অপরাধে মহেশপুর থানায় মামলা দায়ের করে তাদের থানায় সোপর্দ করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার

সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় আটক ৮

আপডেট সময় : ০৮:২৫:২৬ অপরাহ্ণ, শুক্রবার, ৬ নভেম্বর ২০২০