সোমবার | ২৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ

মেহেরপুরের গাংনীর বামুনিতে ছুরিকাঘাতে গৃহবধুর খুন

  • rahul raj
  • আপডেট সময় : ০৫:৪৫:৩৭ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০
  • ৭৯১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী গ্রামে দেবর আকরাম হোসেনের ছুরিকাঘাতে মালা খাতুন (৩২) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা ১১টায় নিজ বাড়িতে ছুরিকাঘাতের পর দুপুর দেড়টার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।মালা খাতুন বামন্দী গ্রামের চেরাকি পাড়ার ইকরাম হোসেনের স্ত্রী। তিনি এক সন্তানের জননী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সময় আকরাম হোসেন তার ছেলেকে পেটাচ্ছিল। ঠেকাতে গেলে তার বাবা সোলাইমান হোসেন ও মা তহুরা খাতুনকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পরে তাকে নিবৃত্ত করতে এগিয়ে যান বড় ভাবি মালা খাতুন। এসময় মালা খাতুনের তলপেটে ধারালো ছুরি দিয়ে আঘাত করে আকরাম। মালা খাতুনের পেট থেকে প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। প্রথমে তাকে বামন্দীর একটি ক্লিনিকে ও পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান বলেন, মরদেহের কুষ্টিয়ায় ময়নাতদন্ত হবে। হত্যাকারী আকরাম হোসেনকে গ্রেফতারে মাঠে কাজ করছে পুলিশ।
পারিবারিক সূত্রে জানা গেছে, আকরাম হোসেন বামন্দী বাজারের একজন চা দোকানি। তবে দীর্ঘদিন থেকেই তিনি নেশা করে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার

মেহেরপুরের গাংনীর বামুনিতে ছুরিকাঘাতে গৃহবধুর খুন

আপডেট সময় : ০৫:৪৫:৩৭ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০