সোমবার | ২৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ

জীবননগরে বসত ঘরে আগুন, তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

  • rahul raj
  • আপডেট সময় : ০৫:১৫:৪৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০
  • ৭৯৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:জীবননগর উপজেলার মিনাজপুর গ্রামের বিধবা রহিমন নেছার বসত ঘর আগুনে পুড়ে ভস্মিভূত হয়েছে। আগুনের লেলিহান শিখায় দুইটি বসত ঘর, তিনটি, ছাগল একটি আলমসাধুসহ গৃহস্থালির সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার বাঁকা ইউনিয়নের মিনাজপুর নদীরধার পাড়ার মৃত সনু শিকদারের স্ত্রী রহিমন নেছা (৬৫) প্রতিদিনের মত বুধবার সকালে বাড়ির পাশর্^বর্তী মাঠে কাজ করতে যান। দুপুর সাড়ে ১২ টার দিকে হঠাৎ তাঁর বাড়িতে আগুনের শিখা জ¦লে ওঠে। সেই আগুনে বাড়ীঘরে থাকা আসবাবপত্র, আলমসাধু, তিনটি ছাগল, হাঁস-মুরগীসহ সবকিছু পুড়ে ভস্মিভূত হয়। প্রতিবেশী ও ফায়ার সার্ভিস কর্মিদের যৌথ চেষ্টাতেও রক্ষা পাইনি বিধবা মহিরন নেছার একমাত্র বসতঘরসহ কোনকিছুই। আগুনের লেলিহানশিখায় সব কিছু শেষ হওয়ায় মহিরন নেছার সাথে এলাকাবাসীও মর্মাহত। এ ঘটনার পর বিধবা রহিমন নেছা কান্নায় ভেঙে পড়েন।

বাঁকা ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার জাহিদুল ইসলাম রুপমিয়া বলেন, মহিরন নেছা একজন হতদরিদ্র। তার একমাত্র ছেলে হিমের সাথে তিনিও মাঠে কাজ করে জীবিকা নির্বাহ করে থাকেন। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে আগুনে পুঁড়ে ঘর-বাড়ি ভস্মিভূত হয় তার ঘরের আসবাবপত্রসহ সহায়-সম্বল। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে আগুনের সূত্রপাত হয়েছে। এই অগ্নিকাণ্ডে প্রায় সাড়ে তিন লাখ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার

জীবননগরে বসত ঘরে আগুন, তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

আপডেট সময় : ০৫:১৫:৪৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০