শুক্রবার | ১০ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন Logo কয়রায় ঝড়ে নৌকাডুবি, উদ্ধার অভিযান সমাপ্ত; নিখোঁজ দুই জেলের খোঁজ মেলেনি Logo চাঁদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

এবার নতুন রূপে আসছে গুগলের মেইল সার্ভিসের লোগোটি

  • আপডেট সময় : ০৮:৩৩:৪২ অপরাহ্ণ, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০
  • ৮৪৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

গুগলের অন্যতম জনপ্রিয় সেবা জিমেইল। সর্বসাধারণের কাছে জনপ্রিয় জিমেইলটির লোগো এতোদিন এক রূপে দেখেছেন ব্যবহারকারীরা। এবার নতুন রূপে আসছে গুগলের মেইল সার্ভিসের লোগোটি। নতুন লোগোতে পুরনো লোগোর অনেক উপাদান বাতিল করা হচ্ছে।

গুগল জানায়, নতুন যুগে পদার্পণ করা মানুষের ভবিষ্যতের কথা ভেবেই অতীতকে ভুলতে চায় গুগলের জিমেইল। ফলে কাগজের চিঠির ইলেকট্রিক সংস্করণ মেইলের লোগোটি মুছে নতুন লোগো আনা হচ্ছে। এরইমধ্যে কাজ শুরু করেছে গুগল। নতুন লোগোতে খামের প্রতীক থাকছে না। শুধুমাত্র ‘এম’ ইংরেজি অক্ষরটি থাকছে। তবে নতুন লোগোয় কী ধরনের রঙ ব্যবহার হবে তা এখনো নিশ্চিত করেনি গুগল।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, দীর্ঘদিন ধরেই জিমেইলে পরিবর্তন আনার চেষ্টা করছে গুগল। সেই চেষ্টার অংশ হিসেবে লোগো পরিবর্তন হচ্ছে। এরইমধ্যে গল মিট বা গুগল চ্যাট সেবা চালু করেছে গুগল। লোগোর পাশাপাশি গুগলে সেবাতেও বেশ কিছু পরিবর্তন আনা হতে পারে।

নতুন জিমেইলের লোগোয় নীল, সবুজ, হলুদ ও লাল রং ব্যবহৃত হতে পারে। কারণ গুগলের অন্য সেবাতে এ রঙের ব্যবহার রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন

এবার নতুন রূপে আসছে গুগলের মেইল সার্ভিসের লোগোটি

আপডেট সময় : ০৮:৩৩:৪২ অপরাহ্ণ, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০