বৃহস্পতিবার | ২৬ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে গণহত্যা দিবস পালিত Logo পলাশবাড়ীতে উপজেলা পরিষদে সংরক্ষিত  লক্ষাধিক টাকার  মুল্যবান  কাঠ চুরি Logo কচুয়ায় জমি বিরোধকে কেন্দ্র করে হয়রানি, হামলা ও ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন Logo কয়রায় অন্ডকোষ চেপে স্বামীকে হত্যা-স্ত্রী আটক Logo শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০০ কার্টন সিগারেট জব্দ Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া

গাংনীর সীমান্তবর্তী মাঠে বিজিবির অভিযান ১৬ কেজি গাঁজাসহ  আটক ১

  • rahul raj
  • আপডেট সময় : ০৪:২৬:৪৫ অপরাহ্ণ, রবিবার, ৩০ আগস্ট ২০২০
  • ৭৯৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

মেহেরপুর জেলার গাংনী উপজেলার রংমহল সীমান্তে ১৬ কেজি গাঁজাসহ নজরুল শেখ (৬৫) নামের এক মাদক পাচারকারীকে আটক করেছে বিজিবি। গতকাল শনিবার ভোররাতে সীমান্তবর্তী খাস মহলের মাঠ থেকে নজরুলকে গাঁজাসহ আটক করা হয়। আটককৃত নজরুল শেখ খাস মহল গ্রামের মৃত হুজুর শেখের ছেলে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী গাঁজা মালিক আশরাফুল (৪২) ও মিশকাত (৪০) পালিয়ে যান। ৪৭ বিজিবি ক্যাম্প কমান্ডার সেলিম ভূঁইয়া জানান, গতকাল শনিবার ভোররাতে ভারতীয় সীমান্ত রংমহল-খাস মহল মাঠ দিয়ে কয়েকজন মাদক পাচারকারী মাদক নিয়ে আসছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প কমান্ডার সদস্য নিয়ে অভিযান চালালে খাসমহল গ্রামের সাকিমুদ্দিনের ছেলে মিশকাত ও কালামের ছেলে আশরাফুল গাঁজা ফেলে পালিয়ে যায়। এ সময় ভ্যানচালক নজরুল শেখকে আটক করতে সক্ষম হয় বিজিবি সদস্যরা। নজরুলের ভ্যান থেকে বস্তাভর্তি ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গতকাল শনিবার সকাল ১০টার দিকে গাঁজা বহনকারী নজরুল শেখকে গাংনী থানায় সোপর্দ করা হয়েছে। গাংনী থানার ডিউটি অফিসার এসআই জহির উদ্দিন জানান, গাঁজাসহ আটককৃত নজরুল শেখকে মামলার আলামতসহ আদালতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে গণহত্যা দিবস পালিত

গাংনীর সীমান্তবর্তী মাঠে বিজিবির অভিযান ১৬ কেজি গাঁজাসহ  আটক ১

আপডেট সময় : ০৪:২৬:৪৫ অপরাহ্ণ, রবিবার, ৩০ আগস্ট ২০২০