বৃহস্পতিবার | ২৬ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে গণহত্যা দিবস পালিত Logo পলাশবাড়ীতে উপজেলা পরিষদে সংরক্ষিত  লক্ষাধিক টাকার  মুল্যবান  কাঠ চুরি Logo কচুয়ায় জমি বিরোধকে কেন্দ্র করে হয়রানি, হামলা ও ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন Logo কয়রায় অন্ডকোষ চেপে স্বামীকে হত্যা-স্ত্রী আটক Logo শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০০ কার্টন সিগারেট জব্দ Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া

মহেশপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা, নিহত-২

  • আপডেট সময় : ০৪:০৭:২১ অপরাহ্ণ, শনিবার, ২৯ আগস্ট ২০২০
  • ৮০২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ

ঝিনাইদহের মহেশপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে ২ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় মহেশপুর-চৌগাছা সড়কের নওদা গ্রামের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো, ইসমাইল হোসেন (২৬) ও রকি (২৫)। নিহতদের বাড়ি যশোর চৌগাছা উপজেলার কাকুড়িয়া গ্রামে। নওদা গ্রামের প্রত্যক্ষদর্শী মোতালেব হোসেন জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মহেশপুরের বেলেমাঠ বাজারের দিক থেকে মোটরসাইকেলে করে দুই যুবক দ্রুত গতিতে চৌগাছার দিকে যাওয়ার সময় নওদাগ্রামের বাকে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সাথে ধাক্কা খায়। সেসময় ঘটনাস্থলেই ইসমাইল হোসেন নামের এক যুবকের নিহত হয়। আর সাথে থাকা আহত রকিকে এলাকাবাসী  উদ্ধার করে মহেশপুর হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে যশোর সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করে মোটরসাইকেলটি উদ্ধার করেছি। মৃতদেহ দুটি ময়না তদন্তের জন্য পাঠানো হচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে গণহত্যা দিবস পালিত

মহেশপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা, নিহত-২

আপডেট সময় : ০৪:০৭:২১ অপরাহ্ণ, শনিবার, ২৯ আগস্ট ২০২০