বৃহস্পতিবার | ২৬ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে গণহত্যা দিবস পালিত Logo পলাশবাড়ীতে উপজেলা পরিষদে সংরক্ষিত  লক্ষাধিক টাকার  মুল্যবান  কাঠ চুরি Logo কচুয়ায় জমি বিরোধকে কেন্দ্র করে হয়রানি, হামলা ও ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন Logo কয়রায় অন্ডকোষ চেপে স্বামীকে হত্যা-স্ত্রী আটক Logo শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০০ কার্টন সিগারেট জব্দ Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া

কালীগঞ্জে রাতে ছাত্রদের দিয়ে মাদরাসাতুস সুন্নাহ আল ইসলামিয়া কমপ্লেক্সে বাথরুম পরিষ্কার করানোর অভিযোগ

  • আপডেট সময় : ০৩:৫৮:০৫ অপরাহ্ণ, শনিবার, ২৯ আগস্ট ২০২০
  • ৭৯৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মাদরাসাতুস সুন্নাহ আল ইসলামিয়া কমপ্লেক্সে রাতে ছাত্রদের দিয়ে বাথরুম পরিষ্কার করানোর অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুরে ওই মাদরাসার ছাত্র আল মাহমুদের মা রেশমা লস্কার বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি অভিযোগ করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ১৮ আগস্ট রাত আনুমানিক ৯ টার দিকে জোর পূর্বক মাদরাসার বাথরুমের হাউজ (সেফটি ট্যাঙ্ক) পরিষ্কার করায়। ওই ঘটনার পর থেকে বাচ্চাদের খাওয়া-দাওয়া বন্ধ হয়ে যায় এবং গায়ে জ্বর আসে। একপর্যায়ে মাদ্রাসা প্রধান বাচ্চাদের ছুটি দিয়ে বাড়িতে পাঠিয়ে দেন এবং ওই ঘটনা কাউকে না বলার জন্য হুমকি দেন। ঘটনার পরদিন একপর্যায়ে বাচ্চাদের পরিবারবর্গ বিষয়টি নিয়ে মাদারাসা কর্তৃপক্ষকে জানালে এক ছাত্রের অভিভাবককে গলা ধাক্কা দিয়ে বের করে দেন শামীম নামের স্থানীয় এক যুবক। অভিযোগে তিনি আরো উল্লেখ করেন, বাথরুমের সেফটি ট্যাঙ্ক পরিষ্কারের জন্য মাদরাসা সুপার ইলিয়াস হোসেন, শিক্ষক ইমরান হোসেন ও অমিত ছাত্রদের মাদরাসার ছাত্র ইমন, লাবিব, সিয়াম, তামিম, আল মাহমুদসহ প্রায় আরও ৫ জনকে দিয়ে এই কাজ করান। তিনি এই ঘটনার তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থার দাবি জানান। কালীগঞ্জ থানার ওসি মুহা: মাহফুজুর রহমান মিয়া বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে গণহত্যা দিবস পালিত

কালীগঞ্জে রাতে ছাত্রদের দিয়ে মাদরাসাতুস সুন্নাহ আল ইসলামিয়া কমপ্লেক্সে বাথরুম পরিষ্কার করানোর অভিযোগ

আপডেট সময় : ০৩:৫৮:০৫ অপরাহ্ণ, শনিবার, ২৯ আগস্ট ২০২০